বালোচিস্তানে গত কয়েক দিনে একের পর এক হামলা থেকে শুরু করে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে বেড়ে চলা বিক্ষোভ, কোন দিক থেকেই স্বস্তি দেয়নি ইসলামাবাদকে। এবার খোদ পাকিস্তানেরই প্রভাবশালী নেতা মৌলানা ফজলুর রহমান তোপ দাগলেন সেদেশের সরকার ও সেনার ওপর। সদ্য পাকিস্তানের পঞ্জাব প্রদেশের কাসুরে এক জমায়েতে বক্তব্য রাখেন মৌলানা ফজলুর রহমান। সেখানে তিনি বালোচিস্তান পরিস্থিতি নিয়ে যেমন ইসলামাবাদকে খোঁচা দেন, তেমনই তিনি পাকিস্তানের সেনার সর্বেসর্বা আসিম মুনিরকেও খোঁচা দিতে ছাড়েননি।
আরও পড়ুনঃ আবার জ্বালানি সঙ্কট দেখা দেবে না তো? দাম বাড়বে না তো? সংঘাত শুরু ইরান-আমেরিকার
আসিম মুনির প্রসঙ্গে মুখ খুলে ফজলুর রহমান নাম না করে খোঁচা দিয়ে বলেন,’ রাজনীতি করতে চাইলে উর্দি খুলে আসুন। নির্বাচনে অংশ নিন। তাহলেই পরিষ্কার হয়ে যাবে যে উর্দিধারীদের মানুষ কেমন ভোট দেয়।’ বালোচিস্তান ইস্যু নিয়েও এদিন সরব হন মৌলানা ফজলুর রহমান। ফজলুর রহমান পাকিস্তানের নিরাপত্তা পরিস্থিতির এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে দাবি করেন যে, পশতুন-অধ্যুষিত অঞ্চলগুলোতেও সহিংসতা ছড়িয়ে পড়ার আগেই রাষ্ট্র বেলুচিস্তানের বিশাল অংশের ওপর থেকে ক্রমশ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। তিনি বলেন, ‘দেশ ভেঙে পড়ছে, শাসকরা কোথায়?’ একইসঙ্গে তিনি বলেন,’বালোচ এলাকাগুলোতে বিদ্রোহ দেখা দিয়েছিল। পুরো বালোচ অঞ্চল পাকিস্তানের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এমনকি আজও সেখানে পাকিস্তান সরকারের কোনও কর্তৃত্ব নেই।’ তিনি দাবি করছেন, পাকিস্তানের নিরাপত্তার অবনতি সেদেশের খাইবার পাখুনখোয়া এলাকা পর্যন্ত বিস্তার হয়ে গিয়েছে। ফজলুর বলেন,’ আমরা বালোচ অঞ্চলকে সামলে রেখেছিলাম, এখন পশতুন অঞ্চলও রক্তে ভাসছে। মাত্র দুই-তিন দিনের মধ্যেই আমরা পঞ্চাশটিরও বেশি মৃতদেহ পেয়েছি।’
ফজলুর রহমান, পাকিস্তানের নিরাপত্তা কৌশলেরও সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন যে, সশস্ত্র বাহিনীর মোকাবিলায় সাধারণ নাগরিকদের আহ্বান জানানো হলে তা সামাজিক বিভাজন আরও গভীর করবে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে হিংসা উস্কে দেবে। ফজলুর বলেন, ‘আপনারা চলে যাবেন ঠিকই, কিন্তু আপনি আমার মাতৃভূমিকে প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যক্তিগত প্রতিহিংসার দিকে ঠেলে দিচ্ছেন,চিরকালের জন্য ঠেলে দিচ্ছেন হত্যা ও লুণ্ঠনের পথে।’
আরও পড়ুনঃ মাঝরাতে ব্যাংককের পাবে ভয়াবহ অগ্নিকাণ্ড
আমেরিকার ওয়াশিংটন ডিসিতে ‘জম্মু অ্য়ান্ড কাশ্মীর জয়েন্ট অ্যাকশন কমিটি’ বা জেএএসির নেতৃত্বে এক বিক্ষোভ দেখা যায়। উল্লেখ্য, পিওকে ঘিরে সরকারের বিরুদ্ধে গত কয়েক দিনে ক্ষোভ উগরে দিয়েছে জেএএসি। এবার হোয়াইট হাউসের সামনে তাদের বিক্ষোভ চলে। স্লোগান ওঠে ’পিওকে-তে রাষ্ট্র সন্ত্রাস বন্দ হোক’।


