ঘূর্ণাবর্ত, নিম্নচাপের ঠেলায় মুখ ভার আকাশের। নতুন সপ্তাহ শুরু আজ থেকে, আর প্রথম দিন থেকেই বৃষ্টি শুরু। আজ থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গও ভাসবে বৃষ্টিতে।
জুলাই মাসের শুরুতে নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণবঙ্গ ভেসেছিল। মাঝে গত সপ্তাহে সাময়িক বিরতি মিললেও, আবার এই সপ্তাহ থেকে বৃষ্টি শুরু হচ্ছে।
আরও পড়ুনঃ ফাইল খুলছে একুশে জুলাইয়ের; শুভেন্দুর ‘মাস্টারস্ট্রোক’ ২১ জুলাইয়ের আগে
বর্তমান উপগ্রহ চিত্রে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, দক্ষিণ দিনাজপুর, মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার কিছু অংশে আগামী কয়েক ঘণ্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। কিছু এলাকায় বৃষ্টির তীব্রতা মাঝারি থেকে ভারী হতে পারে।
আরও পড়ুনঃ হায় রে! বিদেশে নয়, অভিষেককে SSKM-এ চোখের চিকিৎসা করানোর পরামর্শ আদালতের
বজ্রবিদ্যুতের পাশাপাশি ঘণ্টায় ৪০–৬০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে, তাই খোলা মাঠ, বড় গাছ এবং বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি অবস্থান না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এছাড়াও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ১০–২০% অঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।*
আবহাওয়ার পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে, তাই নিয়মিত আপডেটের দিকে নজর রাখুন এবং প্রয়োজনে নি


