Saturday, 25 July, 2026
25 July
HomeকলকাতাKolkata: শুভেন্দু কড়া হতেই সাংবাদিক নিগ্রহের নিন্দা বাম ছাত্র নেতৃবৃন্দের; ধরনাও তুলে...

Kolkata: শুভেন্দু কড়া হতেই সাংবাদিক নিগ্রহের নিন্দা বাম ছাত্র নেতৃবৃন্দের; ধরনাও তুলে নিলেন ছাত্র-ছাত্রীরা

এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে অভিযোগ করেন, বিজেপি-আরএসএস পরিকল্পিতভাবে কয়েকজনকে পাঠিয়ে এই আন্দোলনকে বানচাল করার চেষ্টা করেছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বামপন্থী ছাত্র সংগঠনগুলোর ডাকে রাজ্যের সমস্ত কলেজ ক্যাম্পাসে প্রতিরোধের প্রস্তুতি শুরু হচ্ছে। সোমবার থেকে এই প্রতিরোধের যন্ত্রণা-মন্ত্রণা শুরু হবে বলে জানিয়েছেন বাম ছাত্র নেতারা। শুক্রবার রানি রাসমণি রোড থেকে ধরনা আন্দোলন তুলে নিয়ে সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ ‘শুক্রবারিরা চিহ্নিত’, সাংবাদিক নিগ্রহে কড়া শুভেন্দু

সাংবাদিক সম্মেলনে এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে অভিযোগ করেন, বিজেপি-আরএসএস পরিকল্পিতভাবে কয়েকজনকে পাঠিয়ে এই আন্দোলনকে বানচাল করার চেষ্টা করেছে। সেই সময় কয়েকজন সাংবাদিক ও ছাত্রছাত্রীরা আহত হয়েছেন এবং সাংবাদিকদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে।

“আমরা স্পষ্ট করে বলছি সাংবাদিক নিগ্রহের ঘটনায় বাম ছাত্র সংগঠনগুলি তীব্র প্রতিবাদ জানাচ্ছে,” বলেন দেবাঞ্জন দে। এছাড়াও আহত সাংবাদিকদের রাতের হাসপাতালেও তাদের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘হ্যালো ফ্রেন্ডস, থ্যাঙ্ক ইউ ফ্রেন্ডস্’; মাঝরাতে ফের প্রধানমন্ত্রীর বার্তা ‘জেন জ়ি’-কে

ছাত্র সংগঠনগুলোর নেতারা জানান, যদি নিগৃহীত সাংবাদিকদের প্রতিষ্ঠান পাশে না দাঁড়ায়, তবে তারা তাদের পাশে থাকবে। পাশাপাশি কয়েকজন ছাত্রছাত্রীর আহত হওয়ার ঘটনাও ঘটে, যাদের পাশে তারা রয়েছেন।

বামপন্থী যুব সংগঠনগুলিও এই আন্দোলনের মিছিলে অংশগ্রহণ করে। ডিওয়াইএফআই রাজ্য সভাপতি অয়নাংশু সরকার জানান, রাজ্যের প্রতিটি জেলায় ও ব্লকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল ও সভা অনুষ্ঠিত হবে। ছাত্রদের এই আন্দোলনে যুব সমাজের পূর্ণ সমর্থন থাকবে।

এই পরিস্থিতিতে রাজ্যের শিক্ষাঙ্গনে বিক্ষোভ ও প্রতিরোধের নতুন কর্মসূচির মাধ্যমে অব্যাহত থাকবে আন্দোলন।

এই মুহূর্তে

আরও পড়ুন