Thursday, 30 July, 2026
30 July
HomeদেশMid-Day Meal: পড়ুয়াদের পাতে চিকেন বিরিয়ানি! বড়সড় সিদ্ধান্ত

Mid-Day Meal: পড়ুয়াদের পাতে চিকেন বিরিয়ানি! বড়সড় সিদ্ধান্ত

শুধু ডিম-রাজমা বা একঘেয়ে সবজি নয়, এবার সরকারি স্কুলের শিক্ষার্থীদের পাতে পড়তে চলেছে গরম গরম চিকেন বিরিয়ানি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

শুধু ডিম-রাজমা বা একঘেয়ে সবজি নয়, এবার সরকারি স্কুলের শিক্ষার্থীদের পাতে পড়তে চলেছে গরম গরম চিকেন বিরিয়ানি। এক অভূতপূর্ব ও বৈপ্লবিক সিদ্ধান্তের পথে হাঁটছে তামিলনাড়ুর থলপতি বিজয়-এর নেতৃত্বাধীন সরকার। বিষয়টি আপাতত প্রস্তাবের স্তরে থাকলেও এটি বাস্তবায়িত হলে দেশের পুষ্টি ও শিক্ষা ইতিহাসে এক নতুন দৃষ্টান্ত তৈরি হবে।

আরও পড়ুনঃ “দেশের দায়িত্ব অন্য কেউ সামলাক, ওঁর ইনফ্লুয়েন্সার হওয়া ভাল”; মোদীকে কটাক্ষ CJP প্রধান অভিজিৎ দীপকের

মিড-ডে মিলে বরাবরই পথিকৃৎ তামিলনাড়ু

দেশের অন্যান্য রাজ্যে যখন মিড-ডে মিলের খাবারের মান ও মেনু নিয়ে প্রতিনিয়ত বিতর্ক তৈরি হয়, তামিলনাড়ু সেখানে শুরু থেকেই ব্যতিক্রমী ভূমিকা পালন করে আসছে।

  • সূচনা: ১৯৫০-এর দশকে তৎকালীন মুখ্যমন্ত্রী কে কামরাজের হাত ধরে দেশের প্রথম মিড-ডে মিল চালু হয় এই রাজ্যেই।

  • বিবর্তন: পরবর্তীতে কলাইনার করুণানিধি খাবারের তালিকায় ডিম যুক্ত করেন, এমজিআর একে পুষ্টিকর আহার প্রকল্পে রূপান্তরিত করেন এবং জয়ললিতা সপ্তাহে প্রতিদিন ডিম দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করেন।

  • প্রাতঃরাশ: এমনকি শিক্ষার্থীদের জন্য আলাদা প্রাতঃরাশ প্রকল্প চালু করার ক্ষেত্রেও অগ্রণী ভূমিকা নিয়েছে দাক্ষিণাত্যের এই রাজ্য।

আরও পড়ুনঃ বাদ পড়ছে না ডিম! ইসকনের নিরামিষ খাবারের সঙ্গে আলাদা করে ডিম দেবে স্বনির্ভর গোষ্ঠী

সপ্তাহে একদিন বিরিয়ানি ও প্রাতঃরাশে বাড়তি নজর

সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার সপ্তাহে অন্তত একদিন সরকারি স্কুলের পড়ুয়াদের ‘চিকেন বিরিয়ানি’ পরিবেশন করার সিদ্ধান্ত নিচ্ছেন রাজ্যের শিক্ষামন্ত্রী রাজমোহন।

শিক্ষামন্ত্রী জানান:

পূর্ববর্তী সরকারগুলি পুষ্টির কথা ভেবে নানা পদক্ষেপ নিয়েছে। কামরাজ মিড-ডে মিল এনেছেন, করুণানিধি ডিম যোগ করেছেন, এমজিআর ও জয়ললিতা একে আরও উন্নত করেছেন। আমারও ইচ্ছা আছে সপ্তাহে অন্তত একদিন সরকারি স্কুলে বিরিয়ানি চালু করার।

সূত্রের খবর, এই সংক্রান্ত ফাইলটি বর্তমানে মুখ্যমন্ত্রী থলপতি বিজয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ব্রেকফাস্ট প্রকল্পের বাজেট বৃদ্ধি

শুধু মিড-ডে মিল নয়, পূর্ববর্তী ডিএমকে সরকারের চালু করা প্রাতঃরাশ প্রকল্পটিতেও বড় পরিবর্তন আনা হচ্ছে। আগে পড়ুয়া পিছু ১৫ টাকা বরাদ্দ থাকায় প্রতিদিন প্রায় একই খাবার দেওয়া হতো। এবার বাজেট আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে প্রতিদিনই শিশুদের পাতে নিত্যনতুন বৈচিত্র্যময় প্রাতঃরাশ তুলে দেওয়া যায়।

মুখ্যমন্ত্রীর সবুজ সংকেত মিললেই খুব শিগগিরই তামিলনাড়ুর স্কুলে স্কুলে বিরিয়ানির সুবাস ছড়াতে চলেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন