Wednesday, 5 August, 2026
5 August
HomeদেশSheikh Hasina: ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বাংলাদেশ নিয়ে উদ্বেগে ছেলে সজীব...

Sheikh Hasina: ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার, বাংলাদেশ নিয়ে উদ্বেগে ছেলে সজীব ওয়াজেদ

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ঘোষণা করেছেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ প্রতিনিধি:

দুই বছর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দেশের বাইরে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ঘোষণা করেছেন। এক অডিও বার্তায় তিনি জানান, দেশের পরিস্থিতির কথা ভেবে এবং সাধারণ মানুষের কাছে ফিরতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

আরও পড়ুনঃ সংসদের জট কাটাতে রাহুলে দ্বারে রিজিজু; শর্ত পূরণ না হলে অচলাবস্থা কাটবে না, অনড় বিরোধী দলনেতা

শেখ হাসিনা বলেন, “আমি ডিসেম্বরে দেশে ফিরব এই সিদ্ধান্ত নিয়েছি। তবে কবে কত তারিখে ফিরব, সেই সিদ্ধান্ত পরে জানাবো।” নিজের ভবিষ্যৎ ও গ্রেপ্তার বা প্রাণনাশের ঝুঁকি নিয়ে শঙ্কার কথা উড়িয়ে দিয়ে তিনি বলেন, “আমি দেশের মানুষের কাছে ফিরব, প্রিয় দেশের থেকে দূরে থাকতে পারব না। আমি জেলে যেতে পারি, কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নই। একাধিকবার গ্রেপ্তার হয়েছি, তবুও দেশের মানুষের পাশে দাঁড়ানোই আমার মূল লক্ষ্য।”

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন প্রসঙ্গে প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি করেন, সেটি কোনো স্বতঃস্ফূর্ত বা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলন ছিল না। ব্যালট বাক্সের বাইরে থেকে পরিকল্পিত ব্লুপ্রিন্ট তৈরি করে সরকারকে উৎখাত করার একটি সহিংস রাজনৈতিক চক্রান্ত ছিল। ওই সময় উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে তিনি অপরাধ নয়, বরং জনগণের সুরক্ষায় সরকারের দায়বদ্ধতা হিসেবে বর্ণনা করেন। এছাড়া, তাঁর সরকারের মেয়াদে শুরু হওয়া বিচার বিভাগীয় তদন্ত বর্তমান সরকার বন্ধ করে দিয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন।

এই বার্তায় ভারতে অবস্থান ও দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, “ভারত সরকার আমাদের যথেষ্ট সম্মান ও আন্তরিকতা দেখিয়েছে। ভারত আমাদের সবচেয়ে বন্ধু দেশ এবং বন্ধু হিসেবে থাকবে। তবে আমার মূল উদ্দেশ্য দেশের মানুষের কাছে ফেরা।” তিনি বাংলাদেশে সংখ্যালঘু, সাংবাদিক ও স্বাধীনতা সংগ্রামীদের ওপর চলা অত্যাচারের তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর আবেদন জানান।

অন্যদিতে, দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, “দেশে ফেরা নিয়ে আমরা বর্তমান বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো কথা বলিনি এবং বলব না।”

আরও পড়ুনঃ ময়ূখের পথে কী নতুন মোড়? রিপাবলিক বাংলার বাগান থেকে উড়ছে রহস্যের পরশ!

বর্তমান সরকারের শাসনব্যবস্থার সমালোচনা করে সজীব ওয়াজেদ জয় দাবি করেন, বাংলাদেশে এখন বাকস্বাধীনতা, মানবাধিকার ও আইনশৃঙ্খলার অস্তিত্ব নেই এবং সংবিধান কার্যত অকার্যকর হয়ে পড়েছে। তাঁর অভিযোগ, হাজার হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী, সাংবাদিক ও ব্যবসায়ীদের বিচার ছাড়াই আটক রাখা হয়েছে। একই সঙ্গে আন্দোলনকারীদের আইনি সুরক্ষা দিতে ‘ইনডেমনিটি’ জাতীয় আইনি ব্যবস্থা এবং রাষ্ট্রপুঞ্জ ঘোষিত ১,৪০০ জনের মৃত্যুর সঠিক তথ্য না দেওয়ার বিষয়েও তিনি প্রশ্ন তোলেন।

বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার অবনতি নিয়ে আন্তর্জাতিক মহলকে সতর্ক করে জয় বলেন, আওয়ামী লীগ আমলে গ্রেপ্তার হওয়া বহু সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্ত করে দেওয়া হয়েছে এবং বর্তমানে নিষিদ্ধ সংগঠনগুলো প্রকাশ্যে সক্রিয় রয়েছে। তাঁর অভিযোগ, বর্তমান বাংলাদেশ ভারতের পূর্ব সীমান্তে ‘আরেকটি পাকিস্তান’-এ পরিণত হচ্ছে, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করতে পারে।

এই মুহূর্তে

আরও পড়ুন