কলকাতা:
আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা গত ৯ অগস্টের দুই বছর পূর্তিতে রাজ্য সরকার বিশেষ শ্রদ্ধাঞ্জলি দিবে। রবিবার রাজ্যের সব সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং চিকিৎসা প্রতিষ্ঠানে সকাল ১১টায় প্রদীপ জ্বালা ও দুই মিনিট নীরবতা পালন করা হবে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি নির্যাতিতার মায়ের উদ্যোগে পানিহাটির লোকসংস্কৃতি ভবনে স্মরণসভা আয়োজন করা হবে, যেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ও পরিবারের সদস্যরা।
আরও পড়ুনঃ প্রেমের ফাঁদে ফেলে সোনাগাছিতে বিক্রি; উত্তর ২৪ পরগনার ১৬ বছরের কিশোরীকে উদ্ধার করল বড়তলা থানার পুলিশ
তদন্তের বর্তমান অবস্থা
প্রাথমিক তদন্তে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরে মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে চলে যায়। সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত হিসেবে চার্জশিটে উল্লেখ করা হয় এবং তিনি যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন।

তবে নিহত চিকিৎসকের পরিবার ও সমর্থকরা তদন্তপ্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। হাইকোর্ট নতুন তদন্তের নির্দেশ দিলে সিবিআই বিশেষ তদন্তকারী দল গঠন করে। তদন্তের পাশাপাশি রাজ্য স্বাস্থ্য দফতরও আলাদা তদন্ত শুরু করেছে, যার রিপোর্ট সিবিআইয়ের কাছে দেওয়া হবে।
আরও পড়ুনঃ ট্রেনেই নৃশংসতা! মহানন্দা এক্সপ্রেসে অন্তঃসত্ত্বা গৃহবধূর উপর অত্যাচার
আদালতের প্রশ্ন ও তদন্তের চ্যালেঞ্জ
সিবিআইয়ের নতুন রিপোর্ট নিয়ে হাইকোর্ট অসন্তুষ্টি প্রকাশ করেছে। বিচারপতিরা সিবিআইকে পুনরায় তদন্তের স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। পরিবারের আইনজীবী তদন্তে চারজন জুনিয়র ডাক্তারের ভূমিকা নিয়ে কঠোর প্রশ্ন তুলেছেন।


