Tuesday, 18 August, 2026
18 August
Homeআবহাওয়াWeather: মেঘের মুখে দুষ্টু হাসি, Save Us, মানুষজনের আক্ষেপ; আর পাশে সূয্যি...

Weather: মেঘের মুখে দুষ্টু হাসি, Save Us, মানুষজনের আক্ষেপ; আর পাশে সূয্যি মামার সেই মুখ “এবার দেখ কেমন লাগে!”

মানুষজনের আক্ষেপ: “অনেক ভুল হয়ে গেছে, আর বৃষ্টি চাইবো না! সূয্যি মামা, আমরা তোমাকে ভুল বুঝেছি গো… Save Us, সব ভিজে গেলো যে!”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গভীর নিম্নচাপের ছায়া বাংলার আকাশে। তার জেরেই সোমবার সকাল থেকে প্রবল বৃষ্টি চলছে কলকাতা সহ একাধিক জেলায়। রীতিমতো দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছে। নিত্যযাত্রীদের রীতিমতো হয়রান হতে হয়েছে। জলমগ্ন রাস্তাঘাট। এবার সেই গভীর নিম্নচাপ ক্রমশ ঝাড়খণ্ডের দিকে এগোচ্ছে।

হাওয়া অফিসের সোমবার বিকেলের আপডেট বলছে, কলকাতা থেকে ৩০ কিলোমিটার পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এই মুহূর্তে অবস্থান করছে নিম্নচাপ। বর্ধমান থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে রয়েছে সেই অবস্থান। বাঁকুড়া থেকে ১৪০ কিলোমিটার পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে এবং ওড়িশার বালাসোর থেকে ১৯০ কিলোমিটার উত্তর পূর্ব দিকে সেই অবস্থান।

আরও পড়ুনঃ ‘না পারলে মেনে নেব’; কাজের নিরিখে মুখ্যমন্ত্রীকে নম্বর দেবেন রাজ্যবাসী! পরীক্ষায় বসবেন শুভেন্দু

সোমবার চরম বৃষ্টির লাল সর্তকতা জারি রয়েছে একাধিক জেলায়। ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি থাকছে। অর্থাৎ বৃষ্টি হতে পারে ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত।

মঙ্গলবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি থাকবে। তবে পূর্ব দিকের জেলাগুলিতে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রাম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা থাকছে। এই জেলাগুলির কিছু অংশে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা।

বৃষ্টির জেরে বহু এলাকায় জলমগ্ন পরিস্থিতি। রাস্তায় জল জমে গাড়ি, বাইক ও বাস আটকে পড়েছে, আর কোথাও কোথাও পরিস্থিতি এমন যে মানুষকেই রাস্তায় সাঁতার কেটে চলাচল করতে হচ্ছে!

আরও পড়ুনঃ  প্রস্তুতি শেষ পর্যায়ে; জলপাইগুড়ি জেলাজুড়েও মনসা পুজোর আমেজ তুঙ্গে

মেঘের মুখে দুষ্টু হাসি:

“তাড়াতাড়ি সাঁতার কাটো, না হলে অফিসে পৌঁছাতে পারবে না! আমি তোমাদের অলিম্পিকসের জন্য রেডি করছি!”

মানুষজনের আক্ষেপ:

“অনেক ভুল হয়ে গেছে, আর বৃষ্টি চাইবো না! সূয্যি মামা, আমরা তোমাকে ভুল বুঝেছি গো… Save Us, সব ভিজে গেলো যে!”

আর পাশে সূয্যি মামার সেই মুখ:

“এবার দেখ কেমন লাগে!”

মেদিনীপুর, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, নদিয়া, কলকাতা এবং দুই ২৪ পরগনার বিভিন্ন এলাকায় আবহাওয়ার পরিস্থিতির দিকে নজর রাখুন।

অপ্রয়োজনীয়ভাবে বাইরে বেরোবেন না, জলমগ্ন রাস্তায় সাবধানে চলাফেরা করুন এবং নিরাপদে থাকুন।

 

এই মুহূর্তে

আরও পড়ুন