Monday, 17 August, 2026
17 August
HomeকলকাতাSuvendu Adhikari: ‘না পারলে মেনে নেব’; কাজের নিরিখে মুখ্যমন্ত্রীকে নম্বর দেবেন রাজ্যবাসী!...

Suvendu Adhikari: ‘না পারলে মেনে নেব’; কাজের নিরিখে মুখ্যমন্ত্রীকে নম্বর দেবেন রাজ্যবাসী! পরীক্ষায় বসবেন শুভেন্দু

মুখ্যমন্ত্রী বলেন, “১০-এর মধ্যে ৯ নম্বর না পেলে ক্ষমা চাইব, মেনে নেব যে আমি পারলাম না।”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সরকারের বর্ষপূর্তিতে জনতার মুখোমুখি হবেন শুভেন্দু অধিকারী। কাজের নিরিখে মুখ্যমন্ত্রীকে নম্বর দেবেন রাজ্যবাসী।

কবে হবে পরীক্ষা?

২০২৭ সালের ৯ মে মুখ্যমন্ত্রী হিসেবে এক বছর পূর্ণ করবেন শুভেন্দু। পুরুলিয়ার জাইকা জলপ্রকল্পের উদ্বোধনে গিয়ে তিনি জানান, ওই দিনই জনতার কাছে নিজের কাজের মূল্যায়ন চাইবেন।

আরও পড়ুনঃ ১৪৪ থেকে ২০৯! কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাসের নয়া খসড়া প্রকাশিত হবে শীঘ্রই

‘না পারলে মেনে নেব’

মুখ্যমন্ত্রীর কথায়, “১০-এর মধ্যে ৯ না পেলে ক্ষমা চাইব। মেনে নেব, আমি পারলাম না।” তবে রাজ্যবাসী তাঁর কাজের পাশে থাকবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেছেন তিনি।

প্রকাশ্যে ১০০ দিনের খতিয়ান

সরকারের প্রথম ১০০ দিন পূর্তি উপলক্ষে প্রকাশিত হয়েছে ৪১ পাতার বিশেষ বই—‘পশ্চিমবঙ্গ সরকারের সংকল্প এবং সাফল্যের ১০০ দিন’। বিজেপির পরিকল্পনা, বইটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে।

আরও পড়ুনঃ কলকাতায় অনলাইনে কন্ডোমের দ্বিগুন চাহিদা, শুনলেই চমকে যাবেন কারা নিচ্ছে এই কন্ডোম!

কোন কোন বিষয় রয়েছে?

দলীয় সূত্রের দাবি, বিনিয়োগ, সামাজিক প্রকল্প, প্রশাসনিক সংস্কার, মহিলা সুরক্ষা ও আর্থিক ক্ষমতায়ন-সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের কাজের বিবরণ বইটিতে তুলে ধরা হয়েছে।

নজরে আগামী নয় মাস

মুখ্যমন্ত্রীর বার্তা, রাজ্যবাসী যেন তাঁকে সময় দেন এবং ভরসা রাখেন। আগামী নয় মাসের কাজের ভিত্তিতেই বর্ষপূর্তিতে জনতার রায় চাইবেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন