Monday, 31 August, 2026
31 August
Homeদক্ষিণবঙ্গJU: দেওয়ালের ‘লড়াই’! ২৪ ঘণ্টার মধ্যে ফের বদল যাদবপুরের দেওয়াল

JU: দেওয়ালের ‘লড়াই’! ২৪ ঘণ্টার মধ্যে ফের বদল যাদবপুরের দেওয়াল

আজ, সোমবার দুপুর সাড়ে ১২টায় "Take Back Your Wall" নাম দিয়ে দেওয়াল লিখনের বিশেষ কর্মসূচি ডেকেছে বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদ প্রতিনিধি:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে ‘লড়াই’ গড়াল নতুন মাত্রায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া মন্তব্যের পর শনিবার রাতারাতি সাদা রং দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল ক্যাম্পাসের বিতর্কিত গ্রাফিতি ও স্লোগানগুলি। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই রবিবার রাতে ক্যাম্পাসের সেই ঢাকা পড়া দেওয়ালগুলিতে ফের ফিরে এল নতুন লিখন।

আরও পড়ুনঃ  ‘লাল’ ভয় আউট ছাত্রদের ভরসা ইন! বিলম্বিত বোধোদয় যাদবপুরে

সাদা রঙের ওপর নতুন লিখন ও এসএফআই-এর কর্মসূচি

  • কার্ল মার্কসের উক্তি: ওপেন এয়ার থিয়েটারের (OAT) সদ্য চুনকাম করা সাদা দেওয়ালে কে বা কারা নতুন করে প্রখ্যাত লাল চিন্তাবিদ কার্ল মার্কসের উক্তি লিখে গিয়েছে।

  • ‘টেক ব্যাক ইয়োর ওয়াল’: ক্যাম্পাসের দেওয়ালে বাক স্বাধীনতা ও ছাত্র অধিকার বজায় রাখার দাবিতে আজ, সোমবার দুপুর সাড়ে ১২টায় “Take Back Your Wall” নাম দিয়ে দেওয়াল লিখনের বিশেষ কর্মসূচি ডেকেছে বাম ছাত্র সংগঠন এসএফআই (SFI)। তবে এই কর্মসূচির আগেই দেওয়াল লেখা নিয়ে ক্যাম্পাসে তৈরি হয়েছে ধোঁয়াশা।

আরও পড়ুনঃ  ‘দেশদ্রোহী’ তকমা মোছার প্রয়াস; কল্যাণীতে স্বাধীনতা সংগ্রামে বামপন্থীদের ভূমিকার জবাব সিপিএমের

এবিভিপি (ABVP)-র অভিযোগ ও হুঙ্কার

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)-এর যাদবপুর ইউনিটের মুখপাত্র শুভজিৎ সাহা চরম ক্ষোভ প্রকাশ করে নকশালপন্থী সংগঠনগুলির দিকেই আঙুল তুলেছেন:

  • রেজিস্ট্রার ও দুর্নীতির অভিযোগ: তিনি দাবি করেন, নকশালপন্থীরা এই কাজ করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও কর্তৃপক্ষের নিজস্ব আর্থিক দুর্নীতি আড়াল করতেই একদল উন্মাদ ছাত্রকে দিয়ে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

  • পাল্টা বাড়ি ঘেরাওয়ের হুঁশিয়ারি: এবিভিপি-র পক্ষ থেকে চরম সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় আমাদের দ্বিতীয় বাড়ি। আমার বাড়ির দেওয়ালে যা ইচ্ছে লেখা হলে সহ্য করব কেন? আজ যদি আমরা ঘোষণা করি, যারা এই কাজে সন্দেহভাজন, তাদের নিজেদের বাড়ির দেওয়ালে গিয়ে যা ইচ্ছে তাই লিখে দিয়ে আসব, তখন তো গণতন্ত্রের দোহাই দেবেন? সেটা যেন মাথায় রেখে কাজ করা হয়।”

মুখ্যমন্ত্রীর কড়া অবস্থান, আদালতের নির্দেশ, সাদা রঙ দিয়ে স্লোগান মোছা এবং ফের রাতারাতি নতুন করে দেওয়াল লিখন—সব মিলিয়ে যাদবপুরের দেওয়াল ঘিরে এখন ছাত্রসংগঠন ও রাজ্য প্রশাসনের মধ্যে উত্তেজনা চরমে।

এই মুহূর্তে

আরও পড়ুন