Friday, 25 September, 2026
25 September
HomeকলকাতাKolkata: বারাসত টু কলকাতা, এবার এক বাসেই পুজো পরিক্রমা! থাকছে পেটপুজোর ব্যবস্থাও

Kolkata: বারাসত টু কলকাতা, এবার এক বাসেই পুজো পরিক্রমা! থাকছে পেটপুজোর ব্যবস্থাও

ভ্রমণকালে প্রতিটি দর্শনার্থীর সাথে নিজের আসল সচিত্র পরিচয়পত্র (Voter/Aadhaar ID) রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ প্রতিনিধি, কলকাতা:

পূজোয় মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়ে বারবার বাস, ট্রেন বা মেট্রো বদলের ঝামেলা এড়াতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তর। মহাসপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমীতে উত্তর থেকে দক্ষিণ কলকাতা এবং শহরতলির দর্শনার্থীদের জন্য চালু হচ্ছে বিশেষ এসি ভোলভো ও সিএনজি বাস পরিক্রমা।

একই বাসে চেপে পুরো দিনের প্যাকেজে একাধিক বিখ্যাত বনেদি বাড়ি ও বারোয়ারি পূজা দেখার পাশাপাশি থাকছে ঐতিহ্যবাহী বাঙালি খাবার ও প্রয়োজনীয় পরিষেবার সুব্যবস্থা।

আরও পড়ুনঃ  কাশীবোস লেন থেকে সিংহী পার্ক, এবার এসি ট্রামে চেপে পুজো পরিক্রমা

পুজো পরিক্রমার রুট, মণ্ডপ ও সময়সূচি

পরিবহন দপ্তরের পক্ষ থেকে নির্ধারিত বিভিন্ন প্যাকেজ ও রুটের বিবরণ নিচে দেওয়া হলো:

প্যাকেজ ও রুট দর্শনীয় মণ্ডপ/স্থান ছাড়ার সময় ও স্থান ভাড়া (জনপ্রতি)
কলকাতার বনেদি বাড়ি (ভোলভো এসি) বদন চন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, রানী রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, সোনার দুর্গা বাড়ি ও সাবর্ণ রায় চৌধুরী পরিবার। সকাল ৮:০০ টা (এসপ্ল্যানেড বাস টার্মিনাস)

• বয়স্ক: ₹২,৪০০


• শিশু (৫-১০ বছর): ₹১,৮৫০


• (৫ বছরের নিচে বিনামূল্যে)

বারাসাত থেকে বনেদি বাড়ি (ভোলভো এসি) মানিকতলা, কুমারটুলি, শোভাবাজার, চোরবাগান, জোড়াসাঁকো, জানবাজার, রানী রাসমণি বাড়ি ও ঠনঠনিয়া। সকাল ৮:০০ টা (বারাসাত কলোনি মোড়)

• বয়স্ক: ₹২,৫০০


• শিশু (৫-১০ বছর): ₹১,৯০০

মেগা বারোয়ারি পুজো (ভোলভো এসি) একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ, মুদিয়ালি, শিবমন্দির, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার সর্বজনীন ও বাগবাজার পল্লি। সকাল ৯:০০ টা (এসপ্ল্যানেড ও বারাসাত)

• এসপ্ল্যানেড থেকে: ₹২,৪০০


• বারাসাত থেকে: ₹২,৫০০

শহরতলি বারোয়ারি (সিএনজি বাস) কলকাতার প্রধান প্রধান বারোয়ারি পূজা মণ্ডপ। সকাল ৯:১৫ মিনিট (হাওড়া সিটিসি, টালিগঞ্জ ডিপো ও ডানলপ মোড়) • একদর: ₹১,০০০
ব্যারাকপুর স্পেশাল কলকাতার ঐতিহ্যবাহী ও নামী পূজা মণ্ডপ। সকাল ৮:০০ টা (ব্যারাকপুর) • একদর: ₹১,১০০

আরও পড়ুনঃ  বড় খবর; শিয়ালদা দক্ষিণে একাধিক লোকাল ট্রেন বাতিল

বিশেষ সুবিধাসমূহ ও নির্দেশাবলী

  • আহার ও আপ্যায়ন: ভ্রমণের খরচের মধ্যেই অন্তর্ভুক্ত থাকছে সকালের প্রাতরাশ, খাঁটি ঐতিহ্যবাহী বাঙালি পদের মধ্যাহ্নভোজ, বৈকালিক চা ও পানীয় জল।

  • নিরাপত্তা ও চিকিৎসা: প্রতিটি বাসে দর্শনার্থীদের সহায়তার জন্য একজন ‘যাত্রী সহায়ক’ থাকবেন। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতির জন্য থাকছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।

  • জরুরি নিয়ম: ভ্রমণকালে প্রতিটি দর্শনার্থীর সাথে নিজের আসল সচিত্র পরিচয়পত্র (Voter/Aadhaar ID) রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন