Friday, 25 September, 2026
25 September
HomeকলকাতাKolkata Tram: কাশীবোস লেন থেকে সিংহী পার্ক, এবার এসি ট্রামে চেপে পুজো...

Kolkata Tram: কাশীবোস লেন থেকে সিংহী পার্ক, এবার এসি ট্রামে চেপে পুজো পরিক্রমা

এই পরিষেবার মাধ্যমে দর্শনার্থীরা সাশ্রয়ী ভাড়ায় কলকাতার একাধিক নামী বারোয়ারি ও বনেদি বাড়ির পূজা মণ্ডপ ঘুরে দেখার সুযোগ পাবেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ প্রতিনিধি, কলকাতা:

দুর্গাপূজায় রাজ্যবাসী ও দর্শনার্থীদের জন্য বিশেষ পুজো পরিক্রমার আয়োজন করছে পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তর (WBTC)। সড়ক ও জলপথের পরিক্রমার পাশাপাশি এবার যুক্ত হচ্ছে ঐতিহ্যবাহী এসি ট্রাম পরিষেবা। বিশেষ এই পরিষেবার মাধ্যমে দর্শনার্থীরা সাশ্রয়ী ভাড়ায় কলকাতার একাধিক নামী বারোয়ারি ও বনেদি বাড়ির পূজা মণ্ডপ ঘুরে দেখার সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ  বড় খবর; শিয়ালদা দক্ষিণে একাধিক লোকাল ট্রেন

বিশেষ এসি ট্রাম পরিক্রমা

ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে বিশেষ রুটে শীতাতপ নিয়ন্ত্রিত (AC) ট্রাম চালানো হবে।

  • সময় ও দিন: মহাসপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমীতে সকাল ১০টা থেকে যাত্রা শুরু হবে।

  • রুট: এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস থেকে শুরু হয়ে শ্যামবাজার ট্রাম ডিপো ও গড়িয়াহাট ট্রাম স্টেশন হয়ে পুনরায় এসপ্ল্যানেড ট্রাম টার্মিনাস পর্যন্ত।

  • যেসব মণ্ডপ দেখা যাবে: কাশীবোস লেন, হাতিবাগান সর্বজনীন, নলিনী সরকার স্ট্রিট, একডালিয়া এবং সিংহী পার্ক।

  • ভাড়া: জনপ্রতি ৮০০ টাকা।

আরও পড়ুনঃ  গভীর নিম্নচাপের টানে দক্ষিণবঙ্গে ঢুকছে মেঘের বহর, আজ রাত থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

ভোলভোর এসি ও অন্যান্য বাস পরিষেবা

শহরের পাশাপাশি শহরতলি ও দূরদূরান্তের বাসিন্দাদের জন্য বেশ কিছু বিশেষ এসি ও সিএনজি বাস সার্ভিস চালু করা হচ্ছে:

রুট ও যাত্রার ধরণ ছাড়ার স্থান ও সময় উপলক্ষ ও গন্তব্য
বনেদি বাড়ির পুজো (কলিকাতা) এসপ্ল্যানেড বাস টার্মিনাস (সকাল ৮:০০ টা) উত্তর ও দক্ষিণ কলকাতার ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পূজা পরিক্রমা।
শহরতলির ভোলভো পরিষেবা বারাসাত কোলোনি মোর (সকাল ৮:০০ টা) শহরতলির বাসিন্দাদের জন্য বিশেষ এসি ভোলভো বাসে কলকাতা পরিক্রমা।
বারোয়ারি পুজো পরিক্রমা এসপ্ল্যানেড ও বারাসাত (সকাল ৯:০০ টা) সপ্তমী ও নবমীতে জনপ্রিয় বারোয়ারি পুজো পরিক্রমা।
বিশেষ সিএনজি বাস হাওড়া জংশন সংলগ্ন সিটিসি টার্মিনাস, টালিগঞ্জ ট্রাম ডিপো এবং ডানলপ মোড় (সকাল ৯:১৫ মিনিট) শহরতলি থেকে কলকাতার বারোয়ারি মণ্ডপ দর্শনে যাত্রীদের সুবিধা।

জলপথের পাশাপাশি সড়ক ও রেল পরিক্রমার এই সমন্বিত উদ্যোগ দুর্গাপূজায় কলকাতার ট্রাফিক চাপ কমাতে এবং সাধারণ দর্শনার্থীদের মণ্ডপে মণ্ডপে পৌঁছানো সহজ করতে বড় ভূমিকা নেবে বলে মনে করছে পরিবহন দপ্তর।

এই মুহূর্তে

আরও পড়ুন