Friday, 25 September, 2026
25 September
HomeকলকাতাCPI(M): রামের চাপে বাম; মার্ক্স-লেলিনের পাশেই শঙ্করাচার্য ও বিবেকানন্দ! পুজোর বুকস্টলে কৌশল...

CPI(M): রামের চাপে বাম; মার্ক্স-লেলিনের পাশেই শঙ্করাচার্য ও বিবেকানন্দ! পুজোর বুকস্টলে কৌশল বদল সিপিএমের

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আলিমুদ্দিন যে সমস্ত বইয়ের ওপর জোর দিচ্ছে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ রাজনৈতিক প্রতিনিধি, কলকাতা:

শারদোৎসবে দলীয় বুকস্টল নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক মন্তব্যের জবাবে এবার মতাদর্শগত ও কৌশলী চালে পথ হাঁটতে চলেছে আলিমুদ্দিন স্ট্রিট। ধর্ম ও ধর্মনিরপেক্ষতা নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করতে এবং হিন্দুত্ববাদী প্রচারের পাল্টা জবাব দিতে পুজোয় প্রকাশনার তালিকায় বিশেষ বদল আনছে রাজ্য সিপিএম।

দলের প্রকাশনা সংস্থা ‘ন্যাশনাল বুক এজেন্সি’ (NBA) সূত্রে জানা গেছে, এবার পুজোর বুকস্টলের জন্য কমিউনিস্ট নেতা ইএমএস নাম্বুদ্রিপাদের লেখা ‘আদি শঙ্করাচার্য ও অন্যান্য প্রসঙ্গ’ এবং ‘মার্ক্সবাদীর দৃষ্টিভঙ্গিতে স্বামী বিবেকানন্দ’ বই দুটি বিপুল পরিমাণে পুনর্মুদ্রণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ  কাশীবোস লেন থেকে সিংহী পার্ক, এবার এসি ট্রামে চেপে পুজো পরিক্রমা

বিতর্কের নেপথ্য ও আলিমুদ্দিনের বার্তা

সম্প্রতি বিধানসভার ভেতরে ও বাইরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অভিযোগ তুলেছিলেন যে, বামেরা ধর্মবিশ্বাসে না থাকলেও পুজোর মণ্ডপের বাইরে ‘শারোদৎসব’ লিখে বুকস্টল দেয়। কেন সেখানে বিদেশি নেতাদের বই থাকে অথচ বিবেকানন্দের বই থাকে না—সেই প্রশ্নও তুলেছিলেন তিনি।

এর পাল্টা হিসেবে সিপিএমের যুক্তি, তাদের স্টলে সবসময়ই বিবেকানন্দ, শ্রীচৈতন্য বা ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির ওপর লেখা বই থাকে। সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য সুজন চক্রবর্তী জানান, “এই বইগুলো আমাদের প্রকাশনা সংস্থা আগেই এনেছে, নতুন নয়। তবে বর্তমান প্রেক্ষাপটে নানাবিধ প্রচারের কারণে সাধারণ মানুষের সামনে বিষয়গুলি আরও সুস্পষ্টভাবে তুলে ধরতে বিশেষভাবে মনোযোগ দিতে হচ্ছে।”

পুনর্মুদ্রিত ও বিশেষ গুরুত্ব পাওয়া বইয়ের তালিকা

পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আলিমুদ্দিন যে সমস্ত বইয়ের ওপর জোর দিচ্ছে:

বইয়ের নাম লেখক / সংকলন মূল বিষয়বস্তু
আদি শঙ্করাচার্য ও অন্যান্য প্রসঙ্গ ইএমএস নাম্বুদ্রিপাদ ভারতীয় দর্শন ও শঙ্করাচার্যের মতবাদ নিয়ে মার্ক্সীয় বিশ্লেষণ।
মার্ক্সবাদীর দৃষ্টিভঙ্গিতে স্বামী বিবেকানন্দ বাম প্রাবন্ধিকদের সংকলন বিবেকানন্দের সমাজভাবনা ও জাতীয়তাবাদী চেতনার ওপর পর্যালোচনা।
ভারতে হিন্দু-মুসলমানের যুক্ত সাধনা ক্ষিতিমোহন সেন ভারতের সমন্বয়বাদী সংস্কৃতি ও আন্তঃধর্মীয় সম্প্রীতির ইতিহাস।
বৌদ্ধ দর্শন সংক্রান্ত গ্রন্থ সংকলিত গৌতম বুদ্ধের মানবতাবাদী দর্শন ও সামাজিক আন্দোলন।

আরও পড়ুনঃ  বারাসত টু কলকাতা, এবার এক বাসেই পুজো পরিক্রমা! থাকছে পেটপুজোর ব্যবস্থাও

সাংগঠনিক প্রস্তুতি ও নিরাপত্তা

উৎসবের দিনগুলিতে বুকস্টল পরিচালনা ও সার্বিক কৌশল ঠিক করতে রাজ্যজুড়ে ধারাবাহিক বৈঠক করছে সিপিএম নেতৃত্ব:

  • দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বৈঠক: সূর্য সেন স্ট্রিটে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, প্রবীণ নেতা বিমান বসু ও সুজন চক্রবর্তীদের উপস্থিতিতে জেলা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে শিলিগুড়িতে উত্তরবঙ্গের জেলা নেতৃত্বকে নিয়ে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে।

  • স্টল পাহারা ও নিরাপত্তা: গত কয়েক বছরে বিভিন্ন এলাকায় বুকস্টল ভাঙচুর বা অশান্তির অভিযোগ ওঠায় এবার দক্ষিণবঙ্গের একাধিক সংবেদনশীল এলাকায় বুকস্টলে ‘রাত-পাহারা’-র পরিকল্পনাও নিয়েছে আলিমুদ্দিন।

কমিউনিস্ট দর্শনের সঙ্গে ভারতীয় মনীষীদের সমাজচিন্তার মেলবন্ধন ঘটিয়ে এবার পুজোর মরশুমে নিজেদের ভাবমূর্তি ধরে রাখাই আলিমুদ্দিনের প্রধান কৌশল।

এই মুহূর্তে

আরও পড়ুন