বিশেষ প্রতিনিধি, কলকাতা:
পূজোয় মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়ে বারবার বাস, ট্রেন বা মেট্রো বদলের ঝামেলা এড়াতে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ রাজ্য পরিবহন দপ্তর। মহাসপ্তমী, মহাঅষ্টমী ও মহানবমীতে উত্তর থেকে দক্ষিণ কলকাতা এবং শহরতলির দর্শনার্থীদের জন্য চালু হচ্ছে বিশেষ এসি ভোলভো ও সিএনজি বাস পরিক্রমা।
একই বাসে চেপে পুরো দিনের প্যাকেজে একাধিক বিখ্যাত বনেদি বাড়ি ও বারোয়ারি পূজা দেখার পাশাপাশি থাকছে ঐতিহ্যবাহী বাঙালি খাবার ও প্রয়োজনীয় পরিষেবার সুব্যবস্থা।
আরও পড়ুনঃ কাশীবোস লেন থেকে সিংহী পার্ক, এবার এসি ট্রামে চেপে পুজো পরিক্রমা
পুজো পরিক্রমার রুট, মণ্ডপ ও সময়সূচি
পরিবহন দপ্তরের পক্ষ থেকে নির্ধারিত বিভিন্ন প্যাকেজ ও রুটের বিবরণ নিচে দেওয়া হলো:
| প্যাকেজ ও রুট | দর্শনীয় মণ্ডপ/স্থান | ছাড়ার সময় ও স্থান | ভাড়া (জনপ্রতি) |
| কলকাতার বনেদি বাড়ি (ভোলভো এসি) | বদন চন্দ্র রায় বাড়ি, বাগবাজার হালদার বাড়ি, বেলুড় মঠ, শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, রানী রাসমণির বাড়ি, বেহালা রায় বাড়ি, সোনার দুর্গা বাড়ি ও সাবর্ণ রায় চৌধুরী পরিবার। | সকাল ৮:০০ টা (এসপ্ল্যানেড বাস টার্মিনাস) |
• বয়স্ক: ₹২,৪০০ • শিশু (৫-১০ বছর): ₹১,৮৫০ • (৫ বছরের নিচে বিনামূল্যে) |
| বারাসাত থেকে বনেদি বাড়ি (ভোলভো এসি) | মানিকতলা, কুমারটুলি, শোভাবাজার, চোরবাগান, জোড়াসাঁকো, জানবাজার, রানী রাসমণি বাড়ি ও ঠনঠনিয়া। | সকাল ৮:০০ টা (বারাসাত কলোনি মোড়) |
• বয়স্ক: ₹২,৫০০ • শিশু (৫-১০ বছর): ₹১,৯০০ |
| মেগা বারোয়ারি পুজো (ভোলভো এসি) | একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ, মুদিয়ালি, শিবমন্দির, মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, বাগবাজার সর্বজনীন ও বাগবাজার পল্লি। | সকাল ৯:০০ টা (এসপ্ল্যানেড ও বারাসাত) |
• এসপ্ল্যানেড থেকে: ₹২,৪০০ • বারাসাত থেকে: ₹২,৫০০ |
| শহরতলি বারোয়ারি (সিএনজি বাস) | কলকাতার প্রধান প্রধান বারোয়ারি পূজা মণ্ডপ। | সকাল ৯:১৫ মিনিট (হাওড়া সিটিসি, টালিগঞ্জ ডিপো ও ডানলপ মোড়) | • একদর: ₹১,০০০ |
| ব্যারাকপুর স্পেশাল | কলকাতার ঐতিহ্যবাহী ও নামী পূজা মণ্ডপ। | সকাল ৮:০০ টা (ব্যারাকপুর) | • একদর: ₹১,১০০ |
আরও পড়ুনঃ বড় খবর; শিয়ালদা দক্ষিণে একাধিক লোকাল ট্রেন বাতিল
বিশেষ সুবিধাসমূহ ও নির্দেশাবলী
-
আহার ও আপ্যায়ন: ভ্রমণের খরচের মধ্যেই অন্তর্ভুক্ত থাকছে সকালের প্রাতরাশ, খাঁটি ঐতিহ্যবাহী বাঙালি পদের মধ্যাহ্নভোজ, বৈকালিক চা ও পানীয় জল।
-
নিরাপত্তা ও চিকিৎসা: প্রতিটি বাসে দর্শনার্থীদের সহায়তার জন্য একজন ‘যাত্রী সহায়ক’ থাকবেন। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতির জন্য থাকছে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা।
-
জরুরি নিয়ম: ভ্রমণকালে প্রতিটি দর্শনার্থীর সাথে নিজের আসল সচিত্র পরিচয়পত্র (Voter/Aadhaar ID) রাখা বাধ্যতামূলক করা হয়েছে।


