Sunday, 4 October, 2026
4 October
Homeউত্তরবঙ্গPSU: ঐক্যশ্রী স্কলারশিপে ভোটার স্লিপ চাওয়ায় হয়রানি! স্বচ্ছ গাইডলাইনের দাবিতে সচ্চার পিএসইউ

PSU: ঐক্যশ্রী স্কলারশিপে ভোটার স্লিপ চাওয়ায় হয়রানি! স্বচ্ছ গাইডলাইনের দাবিতে সচ্চার পিএসইউ

অন্নপূর্ণা ভাণ্ডারের পর এবার ‘ঐক্যশ্রী’ স্কলারশিপ (Aikyashree Scholarship)-এর ভেরিফিকেশনের নামে শিক্ষার্থী ও আবেদনকারীদের হয়রানির অভিযোগ উঠল।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

অন্নপূর্ণা ভাণ্ডারের মতোই Aikyashree Scholarship-এর ক্ষেত্রেও Verification-এর নামে ছাত্রছাত্রীদের বঞ্চনা ও হয়রানির আশঙ্কা তৈরি হয়েছে—এই অভিযোগ তুলে Aikyashree Scholarship-এর সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে ই-মেইল মারফত অভিযোগ জানাল প্রগতিশীল ছাত্র সংস্থা (PSU), আলিপুরদুয়ার জেলা কমিটি।
PSU আলিপুরদুয়ার জেলা কমিটির জেলা সম্পাদক রাজীব হুসেন জানান, Aikyashree Scholarship-এর নতুন আবেদন ও Renewal-এর প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যজুড়ে বিপুল সংখ্যক সংখ্যালঘু ছাত্রছাত্রী তাঁদের পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে এই Scholarship-এর উপর নির্ভরশীল। কিন্তু Education Supervisor Level, District Level এবং State Level Verification-এর ক্ষেত্রে কিছু ছাত্রছাত্রীর কাছে Voter Slip চাওয়ার অভিযোগ সামনে এসেছে।

আরও পড়ুনঃ  মিথ্যা প্রচারের জালে ‘বঙ্গ পিসি’; ২১-এ পা ভাঙেনি মমতার! উপনির্বাচন মিটলেই পদক্ষেপ শুরু

রাজীব হুসেন বলেন, “আবেদন ও প্রাথমিক Verification-এর সময় যে Document-কে বাধ্যতামূলক হিসেবে স্পষ্টভাবে জানানো হয়নি, পরবর্তী Verification-এর সময় সেটি চাওয়া হলে স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীরা সমস্যায় পড়বেন। বিশেষ করে SIR-এর কারণে যাঁদের Voter Slip Online থেকে Download করা যাচ্ছে না, তাঁদের ক্ষেত্রে সমস্যা আরও গুরুতর। প্রশাসনিক প্রক্রিয়ার অস্পষ্টতার দায় ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দেওয়া যায় না।”
PSU-র অভিযোগ, অন্নপূর্ণা ভাণ্ডারের মতো সরকারি প্রকল্পে SIR-সংক্রান্ত Voter Information-কে Verification-এর সঙ্গে যুক্ত করার বিষয়টি নিয়ে যে প্রশ্ন ও অভিযোগ তৈরি হয়েছে, Aikyashree Scholarship-এর ক্ষেত্রেও Voter-related scrutiny-এর ফলে সংখ্যালঘু ছাত্রছাত্রীদের মধ্যে বঞ্চনা ও হয়রানির আশঙ্কা তৈরি হচ্ছে। যদি Scholarship Verification-এর ক্ষেত্রে Voter Slip বা Voter-related scrutiny করা হয়, তাহলে তার স্পষ্ট প্রশাসনিক ভিত্তি এবং Written Guideline প্রকাশ্যে আনতে হবে।
PSU আলিপুরদুয়ার জেলা কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে—
1. Voter Slip Mandatory কি না, তা সরকারকে লিখিতভাবে স্পষ্ট করতে হবে।
2. Voter Slip না থাকলে Electoral Roll/Voter List PDF, EPIC Details-সহ বিকল্প সরকারি নথির মাধ্যমে Verification-এর ব্যবস্থা করতে হবে।
3. শুধুমাত্র Voter Slip না থাকার কারণে কোনও যোগ্য ছাত্রছাত্রীর Scholarship Reject বা Hold করা যাবে না।
4. Education Supervisor Level, District Level এবং State Level Verification-এর জন্য একটি অভিন্ন ও লিখিত Guideline প্রকাশ করতে হবে।
5. ইতিমধ্যে যেসব Scholarship Application Verification-এর কারণে আটকে রয়েছে, সেগুলির দ্রুত নিষ্পত্তির জন্য Time-bound Verification নিশ্চিত করতে হবে।
6. ছাত্রছাত্রীদের অভিযোগ জানানোর জন্য কার্যকর Grievance Redressal Mechanism চালু করতে হবে।

আরও পড়ুনঃ দিল্লি-মুম্বইয়ের পর এবার কলকাতা; জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে রাজপথে নামবে ককরোচরা

রাজীব হুসেন বলেন, “Aikyashree Scholarship কোনও অনুগ্রহ নয়; এটি শিক্ষার্থীদের শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা। প্রশাসনিক অস্পষ্টতা, নতুন করে চাওয়া Document বা Verification-এর জটিলতার দায় ছাত্রছাত্রীদের উপর চাপিয়ে দিয়ে একজনও যোগ্য ছাত্রছাত্রীকে বঞ্চিত করা চলবে না। সরকারকে স্বচ্ছতা বজায় রেখে স্পষ্ট Written Guideline প্রকাশ করতে হবে এবং প্রত্যেক যোগ্য ছাত্রছাত্রীর Scholarship নিশ্চিত করতে হবে।”

এই মুহূর্তে

আরও পড়ুন