বিশেষ জাতীয় প্রতিনিধি:
মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির রাজপথে ‘ইন্ডি’ (INDIA) জোটের রণক্ষেত্র অভিযানের মধ্যেই নতুন বিতর্ক ঘিরে ধরল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে। আকাশবাণী ভবনের সামনে দীর্ঘ অবস্থানের সময় দলীয় সহযোগীদের সঙ্গে বসে ‘চিকেন রোল’ খাওয়ার একটি দৃশ্য সামাজিক মাধ্যমে ব্যাপক ভাইরাল হতেই তীব্র রাজনৈতিক জলঘোলা শুরু হয়েছে। পবিত্র ‘পিতৃপক্ষ’ চলার দরুন পিতৃপুরুষের স্মরণে যখন হিন্দু ধর্মে খাদ্যাভ্যাসে বিশেষ বিধিনিষেধ ও নিরামিষ আহার পালনের রীতি রয়েছে, ঠিক সেই সময় রাহুলের আমিষ ভক্ষণের দৃশ্য সামনে আসতেই বিরোধী দলনেতাকে আড়াআড়ি তোপ দাগতে শুরু করেছে শাসকদল বিজেপি ও নেটিজেনদের একাংশ।
আরও পড়ুনঃ দিল্লির রেস্তোরাঁয় ‘ইন্ডি’ সাংসদদের মেগা মধ্যাহ্নভোজ! তৈরি হচ্ছে রাহুলদের বড় স্ট্র্যাটেজি
বিক্ষোভের ৫ ঘণ্টা ও ‘চিকেন রোল’ পর্ব
মঙ্গলবার নির্বাচন সদন অভিমুখে পদযাত্রায় বাধা পেয়ে আকাশবাণী ভবনের সামনে অখিলেশ যাদব, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সুপ্রিয়া সুলেকে নিয়ে ধর্ণায় বসেন রাহুল গান্ধী। প্রায় ৫ ঘণ্টা অবস্থান চলাকালীনই একটি ক্যাটারিং থেকে খাবার আনা হয়।
-
ভাইরাল ভিডিওর দৃশ্য: সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজপথের ওপর বসে সহযোগী নেতাদের সঙ্গে কাঠি রোল জাতীয় খাবার খাচ্ছেন বিরোধী দলনেতা। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ বঙ্গ বার্তা।
-
আমিষ খাবারের অভিযোগ: বিজেপি অনুগামী ও একাধিক নেটিজেনদের দাবি, ধর্ণার উত্তেজনার মাঝে রাহুল যে রোলটি খাচ্ছিলেন তা ছিল মূলত ‘চিকেন রোল’।
আরও পড়ুনঃ হায় রে, এ কি করলেন মহুয়া! ‘টেনে সরাতে যেতেই হাত কামড়ে দিলেন সাংসদ!’ আইনি জটে আরও কোণঠাসা বিরোধী নেতৃত্ব
‘পিতৃপক্ষ’ বনাম খাদ্যাভ্যাস: তোপ নেটপাড়ার ও শাসক শিবিরের
সনাতন ধর্মে ভাদ্র মাসের পূর্ণিমা থেকে আশ্বিনের অমাবস্যা পর্যন্ত সময়টিকে ‘পিতৃপক্ষ’ বলা হয়। এই দিনগুলিতে সনাতন ধর্মাবলম্বীরা পূর্বপুরুষদের তর্পণ করেন এবং সাধারণত আমিষ আহার বর্জন করেন।
স্বৈরাচারী সিদ্ধান্ত ও এসআইআর (SIR) বিতর্কে নির্বাচন কমিশনের ওপর রাজনৈতিক চাপ তৈরি করতে গিয়ে উল্টে ব্যক্তিগত খাদ্যাভ্যাস ও ধর্মীয় রীতি পালনের এই ভিডিও এখন রাহুলের আন্দোলনের পথকে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিল বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।


