Friday, 9 October, 2026
9 October
HomeদেশCEC: নির্বাচন কমিশন ভাঙার ষড়যন্ত্র নাকি ভোটারদের অধিকার রক্ষা! জ্ঞানেশের পক্ষে ৪২...

CEC: নির্বাচন কমিশন ভাঙার ষড়যন্ত্র নাকি ভোটারদের অধিকার রক্ষা! জ্ঞানেশের পক্ষে ৪২ প্রাক্তন বিচারপতির ঢাল

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় সরকারের সরাসরি সমর্থনে দেশের ৪২ জন অবসরপ্রাপ্ত বিচারপতি নজিরবিহীন এক খোলা চিঠি প্রকাশ করেছেন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ জাতীয় প্রতিনিধি:

ভোটচুরির গুরুতর অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার (CEC) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া বাতিলের দাবিতে উত্তাল সমগ্র দেশ। একের পর এক এফআইআর, রাজপথে রক্তক্ষয়ী আন্দোলন ও দিল্লির ‘যন্তর মন্তর’ অভিযানের মাঝে এবার রাজনৈতিক মেরুকরণে সংযোজন হলো নতুন অধ্যায়। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং কেন্দ্রীয় সরকারের সরাসরি সমর্থনে দেশের ৪২ জন অবসরপ্রাপ্ত বিচারপতি নজিরবিহীন এক খোলা চিঠি প্রকাশ করেছেন।

চিঠিতে সাংবিধানিক সংস্থাকে দুর্বল করার নেপথ্যে “স্বদেশি নৈরাজ্যবাদী” ও “বিদেশি অশুভ শক্তির” ছায়া দেখছেন ওই অবসরপ্রাপ্ত বিচারপতিরা। অন্যদিকে, এই চরম উত্তেজনার আবহেই শুক্রবার রাইসিনা হিলসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাতের আইনি সবুজ সংকেত পেয়েছে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের শীর্ষ ১০ জন প্রতিনিধি দল, যার মধ্যে অন্যতম মুখ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ  ‘অম্বানী কি ভারতের আসল মালিক?’ স্টারলিঙ্ক জটিলতায় মাস্কের বিস্ফোরক পোস্ট

‘নীরবতা আর নিরপেক্ষতা নয়’: জ্ঞানেশের পক্ষে ৪২ প্রাক্তন বিচারপতির ঢাল

বৃহস্পতিবার গভীর রাতে প্রকাশিত খোলা চিঠিতে অবসরপ্রাপ্ত ৪২ জন বিচারপতি অভিযোগ করেন যে, কোনো রকম সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ ছাড়াই নির্বাচন কমিশন ও বিচারবিভাগের ওপর পরিকল্পিত আক্রমণ চালানো হচ্ছে।

অবসরপ্রাপ্ত বিচারপতিদের চিঠির সারসংক্ষেপ:

“ভারতের গণতান্ত্রিক কাঠামোর মেরুদণ্ড হলো নির্বাচন কমিশন। প্রমাণ ছাড়াই সিইসি-র বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তুলে সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করার চক্রান্ত চলছে। জনমতকে বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টির সুযোগ নিচ্ছে দেশের ভেতরের নৈরাজ্যবাদী এবং বাইরের কিছু শত্রুভাবাপন্ন শক্তি। এসআইআর (SIR) প্রক্রিয়া সম্পূর্ণ আইনসম্মত এবং একটি নির্ভুল ভোটার তালিকা তৈরিরই অঙ্গ।“

তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, গত ২৩ সেপ্টেম্বর ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর অন্তর্তদন্তমূলক প্রতিবেদনে নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সিঁধু ও বিবেক জোশীর তুলে ধরা ১৪টি আপত্তি, কিংবা ৬ নম্বর ফর্মের পরিবর্তনের ক্ষেত্রে প্রধান বিচারপতির বেঞ্চ দ্বারা সিইসি জ্ঞানেশ কুমারের দাবি নস্যাৎ হওয়ার বিষয়ে সম্পূর্ণ নীরব থেকেছেন এই অবসরপ্রাপ্ত বিচারপতির দল।

আজ শুক্রবার রাষ্ট্রপতির দ্বারে ‘ইন্ডিয়া’ জোট: দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়

গত কয়েকদিনের টানা অচলাবস্থার পর শুক্রবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের আনুষ্ঠানিক অনুমতি মিলেছে বিরোধী জোটের। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই নবান্ন থেকে সরাসরি দিল্লি পৌঁছান।

  • ৯২ লাখ নাম কাটার বিস্ফোরক অভিযোগ: দিল্লি পৌঁছানোর আগে কলকাতা বিমানবন্দরে মমতা তোপ দাগেন, “পশ্চিমবঙ্গে কেবল ৫৪ লাখ নয়, প্রায় ৯২ লাখ মানুষের নাম জালিয়াতি করে বাদ দেওয়া হয়েছে! সারা দেশে মানুষের ভোটাধিকার ছিনিয়ে নেওয়ার চক্রান্ত চলছে।”

  • রাইসিনা হিলসে ১০ জন প্রতিনিধি: এআইসিসি (AICC) সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, প্রথমে ১৫ জনের তালিকা পাঠানো হলেও রাষ্ট্রপতি ভবনের অনুরোধে তা কমিয়ে ১০ জন শীর্ষ নেতার প্রতিনিধি দল করা হয়েছে। শুক্রবার (৯ই অক্টোবর) রাইসিনা হিলসে গিয়ে তাঁরা সিইসি ज्ञानেশ কুমারের ‘বেআইনি কার্যকলাপ’-এর নথি রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন।

আরও পড়ুনঃ  আজ ‘নিয়মরক্ষা’র ভোটের ফল; ৬ মাসে সরকারের জনপ্রিয়তা বাড়ল না কমল

রাহুল-প্রিয়াঙ্কার বিরুদ্ধে পুলিশের নতুন এফআইআর, শনিবারে যন্তর মন্তরে মহাসমাবেশ

দিল্লির কনট প্লেসে মল্লিকার্জুন খাড়গের মধ্যাহ্নভোজের পর বাসে চেপে রাজঘাটে নীরব অবস্থান দেখান বিরোধী সাংসদেরা। তবে এই আন্দোলনের আবহেই দিল্লি পুলিশ নতুন করে চরম পদক্ষেপ গ্রহণ করেছে:

ঘটনা / পদক্ষেপ বিস্তারিত বিবরণ
নতুন এফআইআর (FIR) রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বাড্রার বিরুদ্ধে ‘পুলিশের ওপর হামলা’ এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নতুন কেস রুজু করেছে দিল্লি পুলিশ।
আটক ও গ্রেপ্তার বুধবারের বিক্ষোভ থেকে ৯১ জন আন্দোলনকারী ও একাধিক দলের কর্মী-সমর্থকদের আটক করা হয়েছে।
সিজেপি-র যন্তর মন্তর কর্মসূচী অভিজিৎ দীপকে ও আশুতোষ রাঙ্কার ‘ককরোচ জনতা পার্টি’ (CJP) শনিবার থেকে যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অবস্থানের ডাক দিয়েছে।
‘ইন্ডিয়া’র মেগা সমাবেশ শনিবার দিল্লির যন্তর মন্তরে বিরোধী জোট ‘ইন্ডিয়া’-র মেগা প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে, যেখানে বক্তব্য রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

জাতীয় রাজনীতিতে জ্ঞানেশ কুমার বিতর্ক এখন আর কেবল নির্বাচন কমিশনের দপ্তরে আটকে নেই—রাজপথ, সুপ্রিম কোর্ট, রাইসিনা হিলস থেকে আন্তর্জাতিক মহলেও এর সুদূরপ্রসারী রাজনৈতিক প্রভাব স্পষ্ট হয়ে উঠছে।

এই মুহূর্তে

আরও পড়ুন