Monday, 19 October, 2026
19 October
Homeসমস্তDurga Puja: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও কেন্দ্র করে শোরগোল, পুলিশের ইউনিফর্মধারী অফিসারের...

Durga Puja: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও কেন্দ্র করে শোরগোল, পুলিশের ইউনিফর্মধারী অফিসারের ভূমিকা; নারী নিরাপত্তা নিয়ে উগরে উঠছে ক্ষোভ

এই অফিসারের details কেউ পেলে একটু কমেন্টে বা ইনবক্স করে জানাবেন !

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ সংবাদদাতা:

শিশুর নিরাপত্তা, ব্যক্তিগত সুরক্ষা এবং স্পর্শ সংক্রান্ত সচেতনতা যখন সমাজ জুড়ে অন্যতম প্রধান চর্চার বিষয়, ঠিক তখনই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে (ভিডিওর সত্যতা যাচাই করেনি বঙ্গ বার্তা) কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভিডিওটিতে পুলিশ বা কোনো দায়িত্বশীল সুরক্ষাবাহিনীর পোশাকে থাকা এক আধিকারিককে এক অপ্রাপ্তবয়স্ক শিশুকন্যার সঙ্গে কথাবার্তা বলার সময় ক্রমাগত স্পর্শ করতে দেখা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে নেটিজেনরা মেয়েটির শারীরিক সুরক্ষা ও “গুড টাচ-ব্যাড টাচ” (Good Touch & Bad Touch) সচেতনতা নিয়ে নতুন করে সরব হয়েছেন।

আরও পড়ুনঃ  ইতালির মিলানে তীব্র বিক্ষোভ, কাঁদানে গ্যাস ও জলকামান পুলিশের, জরুরি বৈঠকে বসছেন মেলোনি

ভিডিওর দৃশ্য ও জনমানসে সন্দেহ

প্রকাশ্যে আসা ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, ইউনিফর্ম পরিহিত সংশ্লিষ্ট কর্মকর্তা অত্যন্ত মিষ্টি ও চতুর গলায় মেয়েটির সঙ্গে কথা বলছেন এবং একই সাথে সুকৌশলে তাকে ক্রমাগত স্পর্শ করে চলেছেন। প্রত্যক্ষদর্শী ও নেটিজেনদের একাংশের মতে, কথোপকথনের ধরন শুনে স্পষ্ট যে ওই আধিকারিক মেয়েটিকে ঠিকমতো চেনেনও না। 

অভিযোগ উঠেছে যে, শিশুটির অথবা নারীর সরলতার সুযোগ নিয়ে এবং তার মনে যেন কোনো ধরনের সংশয় বা অস্বস্তি না জাগে, সেজন্য কর্মকর্তা তাকে ‘মা’ বলে সম্বোধন করে ক্রমাগত শারীরিক স্পর্শ বজায় রেখেছেন। এক জন দায়িত্বশীল পদের মানুষের কাছ থেকে এই ধরনের আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয় বলে সামাজিক মাধ্যমে সরব হয়েছেন বহু মানুষ।

আরও পড়ুনঃ একটি কিনলে একটি ফ্রি JIO BUY 1 GET 1 অফার! রিচার্জ করলেই আর এক মাস সম্পূর্ণ বিনামূল্যে

নারী নিরাপত্তা ও সচেতনতার গুরুত্ব

বিশেষজ্ঞদের মতে, একদম ছোটবেলা থেকেই শিশুদের “ভালো স্পর্শ” ও “খারাপ স্পর্শ” এর পার্থক্য শেখানো অত্যন্ত জরুরি, যাতে তারা যে কোনো ধরনের শারীরিক শোষণ বা অসৎ উদ্দেশ্য চিহ্নিত করতে পারে। এমনকি স্নেহ প্রকাশ বা সরলতার অজুহাতেও যদি কোনো অপরিচিত বা স্বল্পপরিচিত প্রাপ্তবয়স্ক ব্যক্তি শিশুর অথবা নারীর সঙ্গে শারীরিক যোগাযোগের নির্দিষ্ট সীমা লঙ্ঘন করেন, তবে তা শিশু নিরাপত্তার ক্ষেত্রে বড় প্রশ্নের মুখ ঠেলে দেয়।

ঘটনাটির ভিডিও নজরকাড়ার পর থেকে নেটিজেনরা অভিযুক্ত আধিকারিকের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছেন এবং অভিভাবকদের তাঁদের সন্তানদের সুরক্ষা ও সচেতনতা বজায় রাখার জন্য আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন