ইউরোপীয় দেশ পোল্যান্ডে বিচার বিভাগ ও বর্তমান সরকারের সংঘাত নজিরবিহীন এক চরম সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। সাংবিধানিক ট্রাইব্যুনালের শীর্ষ দুই পদে থাকা বিচারপতিদের সাময়িক বরখাস্তের এক বিতর্কিত বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিয়েছে রাজধানী ওয়ারশ (Warsaw)। পরিস্থিতি এতটাই আশঙ্কাজনক হয়ে দাঁড়ায় যে, সেনেগাল সফরের উদ্দেশ্যে মাঝআকাশে থাকা পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোস্কি নিজের বিমান অবিলম্বে দেশের দিকে ঘুরিয়ে নেওয়ার নির্দেশ দেন।
অন্যদিকে আদালতের বাইরে ইউরোপপন্থী সরকার বিরোধী এবং প্রাক্তন রক্ষণশীল সমর্থকরা জড়ো হয়ে তুমুল বিক্ষোভ শুরু করায় গোটা আদালত চত্বর ঘিরে ফেলে দাঙ্গা-পুলিশ।
আরও পড়ুনঃ টলমল ওমর আবদুল্লার গদি! বিদ্রোহ দলেরই ২৪ বিধায়কের; এবার কাশ্মীরে বড়সড় ‘খেলা’
ওয়েবসাইটের মাত্র এক বিজ্ঞপ্তি, তাতেই চরম তোলপাড়
৩০ অক্টোবর (শুক্রবার) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পোল্যান্ডের সাংবিধানিক ট্রাইব্যুনালের (Constitutional Tribunal) প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটে একটি সংক্ষিপ্ত কিন্তু মারাত্মক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
-
শীর্ষ দুই বিচারক বরখাস্ত: বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট—উভয়কেই দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
-
‘আইনের শাসন’ উদ্ধারের দাবি: ট্রাইব্যুনালের প্রবীণতম বিচারক আনা কোরউইন-পিওত্রোভস্কা (Anna Korwin-Piotrowska) এই বরখাস্তের খবরটি সুনিশ্চিত করে জানান যে, দেশের বিচার ব্যবস্থায় নিরপেক্ষতা ও ‘আইনের শাসন পুনরুদ্ধারের স্বার্থেই’ এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি সাময়িকভাবে ট্রাইব্যুনালের নেতৃত্বভার গ্রহণ করেছেন।
-
সাইট অকেজো ও ‘অভ্যুত্থান’ দাবি: এই নোটিশ প্রকাশের কিছুক্ষণের মধ্যেই আদালতের ওয়েবসাইটটি হঠাৎ অকেজো (Down) হয়ে পড়ে। আদালতের অফিসিয়াল হ্যান্ডেল থেকে এক বার্তায় অভিযোগ করা হয়, এটি বিচারবিভাগের ওপর একপ্রকার ‘অভ্যুত্থান’ (Coup)।
মাঝআকাশ থেকে ফিরে এলেন প্রেসিডেন্ট কারোল নাভরোস্কি
ঘটনা চলাকালীন পোল্যান্ডের রাষ্ট্রপতি কারোল নাভরোস্কি (Karol Nawrocki) সেনেগালগামী বিশেষ বিমানে অবস্থান করছিলেন। দেশে এমন নজিরবিহীন সাংবিধানিক সংকট দেখা দিতেই তিনি সফর সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেসিডেন্ট লেখেন:
“এমন চরম মুহূর্তে প্রেসিডেন্টের পোল্যান্ডের মাটিতে থাকা অত্যন্ত জরুরি। আমি সেনেগাল সফর সংক্ষিপ্ত করে পোল্যান্ডে ফিরে আসছি।”
আরও পড়ুনঃ মাদার ডেয়ারির উল্টো পথে ‘বাংলার ডেয়ারি’! বাড়ল না দুধের মান কিন্তু এক লাফে লিটারে ৪ টাকা দাম বাড়ল সরকারি দুধের, মাথায় হাত…
ওয়ারশতে তুমুল বিক্ষোভ, স্লোগান “টাস্ক বিশ্বাসঘাতক”
সংবাদ দাবানলের মতো ছড়িয়ে পড়তেই দেশের প্রধান বিরোধী দল তথা প্রাক্তন রক্ষণশীল ‘ল অ্যান্ড জাস্টিস’ (PiS) সমর্থকেরা ওয়ারশতে সাংবিধানিক আদালতের বাইরে জড়ো হয়ে ব্যাপক বিক্ষোভ শুরু করেন।
-
দাঙ্গা-পুলিশ মোতায়েন: উত্তেজিত জনতা যাতে আদালত ভবনে তাণ্ডব চালাতে না পারে বা ভেতরে প্রবেশ করতে না পারে, তার জন্য সমগ্র চত্বর কাঁটাতাঁড় ও ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে সশস্ত্র দাঙ্গা-পুলিশ।
-
সরকার বিরোধী ক্ষোভ: বর্তমান প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের (Donald Tusk) ইউরোপপন্থী সরকারের দিকে আঙুল তুলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আদালতকে কব্জা করতে আইনি ক্ষমতার অপব্যবহার করে বেআইনিভাবে ট্রাইব্যুনাল প্রধানদের অপসারণ করা হয়েছে। আদালত চত্বরে “টাস্ক বিশ্বাসঘাতক” স্লোগান ওঠে।
আদালত এবং ডোনাল্ড টাস্কের কেন্দ্রমুখী সরকার—উভয়পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় পোল্যান্ডে এই সরকার বনাম বিচারবিভাগের সংঘাত আগামী দিনে আরও বড় রাজনৈতিক ও সামাজিক অস্থিরতার রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।


