কুশল দাশগুপ্ত, শিলিগুড়িঃ
পূর্ব হিমালয়ের অতি বিপন্ন ও বিরল উভচর প্রাণী হিমালয়ান স্যালামান্ডার—যা স্থানীয়ভাবে ‘টায়লো’ নামে পরিচিত—এবার স্থান পেতে চলেছে ঘুম উইন্টার ফেস্টিভ্যাল ২০২৬-এর (Ghum Winter Festival) অফিসিয়াল মাসকট হিসেবে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (DHR) কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগের মূল উদ্দেশ্য হলো বিপন্ন এই প্রাণীকে কেন্দ্র করে পূর্ব হিমালয়ের ভঙ্গুর বাস্তুতন্ত্র ও প্রজাতি সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া।
১. ‘Ghum Ka Vibe, Salamander Tribe!’: পরিবেশ সচেতনতায় DHR
দার্জিলিং হিমালয়ান রেলওয়ের ডিরেক্টর ঋষভ চৌধুরী জানান, উৎসবের প্রচার ও জীববৈচিত্র্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরতে এবারের অফিশিয়াল স্লোগান নির্ধারণ করা হয়েছে—‘Ghum Ka Vibe, Salamander Tribe!’।
-
উদ্দেশ্য: বিপন্ন টায়লোর সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি করা এবং পাহাড়ি জীববৈচিত্র্য রক্ষায় যে সমস্ত পরিবেশকর্মী কাজ করছেন, তাঁদের সাফল্যকে সম্মানিত করা।
-
উৎসবের রূপরেখা: ২০১৬ সালের এই ঘুম উইন্টার ফেস্টিভ্যালে দার্জিলিং পাহাড়ের কৃষ্টি-সংস্কৃতি, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টয় ট্রেন, পর্যটন ও পরিবেশ ভাবনাকে একই সূত্রে গাঁথা হবে।
২. ‘গ্রিন অস্কার’ বিজয়ী পরিবেশ বিজ্ঞানী বরখা সুব্বাকে বিশেষ সম্মান
টায়লোকে মাসকট নির্বাচন করার মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংরক্ষণ বিজ্ঞানী বরখা সুব্বা-র অসামান্য কাজকেও এই মঞ্চ থেকে বিশেষ স্বীকৃতি জানানো হচ্ছে:
-
স্বীকৃতি ও পুরস্কার: Federation of Societies for Environmental Protection (FOSEP)-এর সঙ্গে যুক্ত বরখা সুব্বা ২০২৬ সালে তাঁর তৃণমূল স্তরের বাস্তুতন্ত্র উদ্ধারকাজের জন্য বিশ্বখ্যাত Whitley Award (যা ‘Green Oscar’ নামেও পরিচিত) লাভ করেছেন। এছাড়া তিনি ‘Spirit of the Hills Awards 2026’-এর Forest Whisperer Award-এর জন্যও মনোনীত হয়েছেন।
-
সংরক্ষণ অবদান: দার্জিলিং ও কার্শিয়াং পাহাড়ের স্পর্শকাতর জলাভূমি সংস্কার এবং স্যালামান্ডার প্রজাতি রক্ষায় দীর্ঘদিন ধরে ধারাবাহিক নেতৃত্ব দিচ্ছেন তিনি।
৩. হিমালয়ান স্যালামান্ডারের পরিবেশগত গুরুত্ব ও বৈশিষ্ট্য
আরও পড়ুনঃ ‘আপনারা বড় হোতা মাল নাকি?’ শিলিগুরি উল্কা ক্লাবের অন- ডিউটি পুলিশের কটু কথা ও কুরুচিকর মন্তব্য
৪. সংস্কৃতি ও পরিবেশের মেলবন্ধন
পাহাড়ের হেরিটেজ, পর্যটন এবং প্রাকৃতিক ঐতিহ্য রক্ষায় স্থানীয় বাসিন্দা, পরিবেশপ্রেমী ও পর্যটন ব্যবসায়ীদের এক ছাতার তলায় আনছে এই উৎসব। DHR-এর মতে, বিপন্ন ‘টায়লো’ কেবল উৎসবে আনন্দ বাড়াবে না, বরঞ্চ পাহাড়ের প্রাণ বৈচিত্র্যকে টিকিয়ে রাখার এক শক্তিশালী বার্তা পৌঁছে দেবে বিশ্ব দরবারে।


