Tuesday, 24 November, 2026
24 November
Homeউত্তরবঙ্গEarthquake: সাতসকালে উত্তরবঙ্গে ভয়াবহ ভূমিকম্প; আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় মানুষ

Earthquake: সাতসকালে উত্তরবঙ্গে ভয়াবহ ভূমিকম্প; আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় মানুষ

এই কম্পনের জেরে গোটা এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রাণভয়ে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন বহু মানুষ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

মঙ্গলবার সকালবেলায় আচমকা তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। সকাল ৭টা বেজে ২ মিনিটে হওয়া এই ভূ-কম্পনের মাত্রা রিখটার স্কেলে ছিল ৫.৪। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল প্রতিবেশী দেশ নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ৯ কিলোমিটার গভীরে। নেপালের পাশাপাশি উত্তরবঙ্গ, বাংলাদেশ, ভুটান এবং চীনের একাংশেও এই কম্পন অনুভূত হয়েছে।

আরও পড়ুনঃ  বড়সড় ভুল করে ফেলল চীন! ভারতীয় সীমান্তে ঢুকেই ফাঁদে চীনা ফাইটার জেট

কোথায় কোথায় অনুভূত হলো কম্পন? সাতসকালে যখন অধিকাংশ মানুষ ঘুমে আচ্ছন্ন কিংবা প্রাতঃভ্রমণ ও দৈনন্দিন কাজে বেরিয়েছেন, ঠিক সেই সময়েই কয়েক সেকেন্ড ধরে তীব্র কম্পন অনুভূত হয়। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এবং ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল কেঁপে ওঠে। কম্পনের তীব্রতায় বড় বড় বহুতল আবাসন, বাড়িঘর থেকে শুরু করে রাস্তার ধারের বিদ্যুতের খুঁটি ও তার পর্যন্ত দুলতে দেখা যায়।

আরও পড়ুনঃ  ২৬ বছর পর ফিরছে নব্বইয়ের দশকের নস্ট্যালজিয়া ‘গোল্ড স্পট’! ফিরছে ছোটবেলার ‘স্বাদ’

আতঙ্ক ও আফটার শকের আশঙ্কা সকাল সকাল এমন তীব্র কম্পনে গোটা উত্তরবঙ্গ জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণভয়ে বহু মানুষ ঘরবাড়ি ও বহুতল ছেড়ে খোলা রাস্তায় বেরিয়ে আসেন। পাহাড় ও ডুয়ার্সে বেড়াতে আসা পর্যটকদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়।

এখনও পর্যন্ত এই ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। তবে মূল কম্পনের পর ফের ‘আফটার শক’ বা পরাঘাত হতে পারে—এই আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এবং সরকারি স্তরে বিস্তারিত তথ্যের অপেক্ষা করা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন