Tuesday, 24 November, 2026
24 November
Homeউত্তরবঙ্গSouth Dinajpur: হিলি থানার এএসআই-এর বিরুদ্ধে টাকা আদায় ও গোরু বিক্রির অভিযোগ!...

South Dinajpur: হিলি থানার এএসআই-এর বিরুদ্ধে টাকা আদায় ও গোরু বিক্রির অভিযোগ! এসপির কাছে লিখিত অভিযোগ বৃদ্ধের

দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে দালালের মাধ্যমে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে এক বৃদ্ধের কাছ থেকে ২০ হাজার টাকা এবং ভুটভুটি চালকের কাছ থেকে আরও ১,২০০ টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠল হিলি থানার এক সহকারী সাব-ইন্সপেক্টর (ASI)-র বিরুদ্ধে। অভিযোগ এখানেই শেষ নয়; টাকা নেওয়ার পরেও বৃদ্ধের গোরুটি ফেরত না দিয়ে উল্টে সেটি বিক্রি করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারী। সোমবার বিকেলে এই ঘটনায় জেলা পুলিশ সুপার অভিষেক গুপ্তার দ্বারস্থ হন হিলির লস্করপুরের বাসিন্দা আনিসুর রহমান মন্ডল। লিখিত অভিযোগ পাওয়ার পরই হিলি থানার কাছে ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন পুলিশ সুপার।

আরও পড়ুনঃ  সাতসকালে উত্তরবঙ্গে ভয়াবহ ভূমিকম্প; আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় মানুষ

কী অভিযোগ করেছেন বৃদ্ধ? অভিযোগকারী আনিসুর রহমান মন্ডলের দাবি, গত ২৫ অক্টোবর সকালে মেয়ের বাড়ি রামপুরে একটি গোরু এবং বাড়ির সবজি নিয়ে ভুটভুটিতে করে যাচ্ছিলেন তিনি। পথে হিলির মুরালিপুর মোড়ে তাঁদের গাড়ি আটকান এএসআই নিউটন সরকার। গোরু পাচারের অভিযোগ তুলে তাঁদের হিলি থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পর মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে দালালের মাধ্যমে তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয় বলে অভিযোগ।

পাশাপাশি, ভুটভুটি চালককে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে আরও ১,২০০ টাকা আদায় করা হয় বলে দাবি করেছেন আনিসুর। তাঁর বক্তব্য, টাকা দেওয়ার পরেও নিজের গোরুটি ফেরত পাননি তিনি; পরবর্তীতে জানতে পারেন গোরুটি বিক্রি করে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  পদ্মাপারে গৃহযুদ্ধ! অশান্ত বাংলাদেশে জ্বলল ইউনুসের ১০০ গ্রামীণ ব্যাঙ্ক

এলাকায় আরও অভিযোগ ও সাহস সঞ্চয় আনিসুর রহমান মন্ডলের আরও অভিযোগ, এর আগেও তাঁর এলাকার অন্তত পাঁচজনের কাছ থেকে একইভাবে ভয় দেখিয়ে ১০ হাজার টাকা করে আদায় করা হয়েছিল, তবে ভয়ে এতদিন কেউ মুখ খোলার সাহস পাননি। সম্প্রতি হিলির আরও এক যুবক ওই পুলিশকর্মীর বিরুদ্ধে অভিযোগ জানানোর পরই সাহস সঞ্চয় করে সোমবার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জমা দেন তিনি। অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ওই বৃদ্ধ।

অভিযুক্তের প্রতিক্রিয়া ও প্রশাসনিক পদক্ষেপ এই বিষয়ে অভিযুক্ত এএসআই নিউটন সরকারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি এবং মেসেজেরও কোনো উত্তর দেননি বলে জানা গিয়েছে। অন্যদিকে, অভিযোগ খতিয়ে দেখতে হিলি থানার কাছ থেকে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন পুলিশ সুপার অভিষেক গুপ্তা।

এই মুহূর্তে

আরও পড়ুন