spot_img
Monday, 16 February, 2026
16 February
spot_img
HomeদেশDelhi Election Results 2025: "মানুষের রায় মেনে নিচ্ছি, বিজেপিকে অভিনন্দন! আশা করি...

Delhi Election Results 2025: “মানুষের রায় মেনে নিচ্ছি, বিজেপিকে অভিনন্দন! আশা করি জনতার প্রত্যাশা তারা পূরণ করবে”; ভিডিও বার্তাতে কেজরী

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

রাজনীতিতে কোনও লাভের উদ্দেশ্য নিয়ে আসেননি। দিল্লিতে ভরাডুবির পর জানালেন আপ প্রধান কেজরীওয়াল। আগামী দিনে দিল্লিতে তাঁরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন, জানিয়েছেন তিনি। ভোটে হেরে গেলেও দিল্লির আপ কর্মীদের পরিশ্রমকে কুর্নিশ জানিয়েছেন কেজরী।

আরও পড়ুন: Delhi Election Results 2025: ঝাড়ু সাফ, দিল্লীর দিল পদ্মে

বিধানসভা নির্বাচনের ফল স্পষ্ট হতেই সমাজমাধ্যমে ভিডিয়ো বার্তা দিয়েছেন কেজরীওয়াল। বলেছেন, ‘‘দিল্লির ভোটের ফল প্রকাশিত। জনতার এই রায় আমরা মাথা পেতে নিচ্ছি। বিজেপিকে জয়ের জন্য অভিনন্দন। যে আশা নিয়ে মানুষ ওদের ভোট দিয়েছেন, আশা করি ওরা তা পূরণ করব।’’

দিল্লিতে আপের কর্মকাণ্ড বিশ্লেষণ করে কেজরী আরও বলেন, ‘‘গত ১০ বছরে আমরা অনেক কাজ করেছি। দিল্লিতে শিক্ষা, স্বাস্থ্য, জল— সব ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নত করার চেষ্টা করেছি। দেশের রাজধানীর পরিকাঠামোগত উন্নয়নের চেষ্টা করেছি। এখন দিল্লির মানুষের রায় অনুযায়ী আমরা এখানে গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব।’’ মানুষের জন্য কাজ চালিয়ে যাবেন, বার্তা প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, ‘‘সমাজসেবা এবং মানুষের হিতার্থে আমরা কাজ চালিয়ে যাব। মানুষের সুখেদুঃখে পাশে থাকব। রাজনীতিতে আমরা কোনও লাভের আশা নিয়ে আসিনি। রাজনীতি হল মানুষের জন্য কাজ করার মাধ্যম। সেই কাজ আমরা করে যাব। আপের সব কর্মীকে অভিনন্দন এবং ধন্যবাদ। ওঁরা এই নির্বাচনের জন্য অনেক পরিশ্রম করেছেন।’’

আরও পড়ুন: Delhi Election Result: “নির্বাচন নয়, বরং দুটি মডেলের মধ্যে লড়াই।” – AAP মুখপাত্র

২০১৩ সালে দিল্লিতে প্রথম ক্ষমতায় এসেছিল কেজরীর দল। পর পর তিন বার তিনি রাজধানীর মুখ্যমন্ত্রী হয়েছেন (প্রথম বার ৪৮ দিনের জন্য)। আবগারী দুর্নীতি মামলায় কেজরীকে গ্রেফতার করেছিল ইডি। দীর্ঘ দিন তিনি জেলে ছিলেন। তখনও মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেননি। পরে আদালতের নির্দেশ অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে কেজরী কুর্সি ছাড়েন। দিল্লির মুখ্যমন্ত্রী হন আতিশী মার্লেনা। ২০২৫ সালে ক্ষমতায় ফিরলে কেজরীই আবার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতেন। কিন্তু তা হল না। বিজেপির বিপরীতে কার্যত ভরাডুবি হয়েছে আপের।

এই মুহূর্তে

আরও পড়ুন