Monday, 21 September, 2026
21 September
Homeআন্তর্জাতিক নিউজSheikh Hasina: বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী ভারতের প্রতি সতর্কবার্তা; শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক...

Sheikh Hasina: বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী ভারতের প্রতি সতর্কবার্তা; শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠক নিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উদ্বেগ

তিনি আরও বলেন, “ভারত সম্প্রতি বলেছে, ভারতীয় ভূখণ্ড থেকে পলাতক আসামি ভাষণ দেবেন, সেটি সমর্থন করে না নয়াদিল্লি।”

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

মাইনুল ইসলাম রাজু, ঢাকা ও নয়াদিল্লি:

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক বৈঠককে কেন্দ্র করে বাংলাদেশ ভারতের প্রতি একপ্রকার সতর্কবার্তা দিয়েছে। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম দাবি করেছেন, ভারতের ভূখণ্ড থেকে শেখ হাসিনার রাজনৈতিক কার্যকলাপের নেতিবাচক প্রভাব পড়তে পারে দুই দেশের সম্পর্কের ওপর।

আরও পড়ুনঃ পাকিস্তানে ‘অজ্ঞাতপরিচয় বন্দুকবাজদের’ হাতে খতম ৩০-এর বেশি লস্কর জঙ্গি; বিস্ফোরক স্বীকারোক্তি লস্কর জঙ্গি নেতার

রিপোর্ট অনুযায়ী, ৫ আগস্ট নয়াদিল্লিতে ‘ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া’-র আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা ভার্চুয়ালি যোগ দেবেন। এর সঙ্গে তাঁর ছেলে সজীব আহমেদ ওয়াজেদ জয়, প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ’র সাধারণ সম্পাদক মহম্মদ আলি সিদ্দিকিরও অংশ নেবেন।

বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী বলেন, “হাসিনা অনেক ঘটনায় সাজাপ্রাপ্ত। একটি নিষিদ্ধ সংগঠনের প্রধান হিসেবে তিনি কোথায় কী বলছেন, তার জবাব দিতে সময় নেই।” তিনি আরও বলেন, “ভারত সম্প্রতি বলেছে, ভারতীয় ভূখণ্ড থেকে পলাতক আসামি ভাষণ দেবেন, সেটি সমর্থন করে না নয়াদিল্লি।”

আরও পড়ুনঃ লন্ডনে চালুর কয়েক সপ্তাহের মধ্যেই সাময়িকভাবে বন্ধ হলদিরাম’স-এর প্রথম আউটলেট

শামা ওবায়েদ ইসলাম দাবি করেন, “হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে যোগদানের বিষয়ে ভারত স্পষ্টতা দিক। কোনো পলাতক বা আওয়ামি লীগ নেতা যদি ভারতে বসে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করে, তাহলে তা নয়াদিল্লি ও ঢাকার সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।” তিনি আরও বলেন, “দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, তা দুই দেশই চায় না।”

এই মন্তব্যের পরে দুই দেশের কূটনৈতিক মহলে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে, যেখানে শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতি ও ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠেছে।

এই মুহূর্তে

আরও পড়ুন