spot_img
Friday, 23 January, 2026
23 January
spot_img
HomeদেশFlight Cancellation: হাড়কাঁপানো ঠান্ডা, ঘন কুয়াশা; একাধিক শহরে বাতিল বহু উড়ান 

Flight Cancellation: হাড়কাঁপানো ঠান্ডা, ঘন কুয়াশা; একাধিক শহরে বাতিল বহু উড়ান 

যাত্রীদের বারবার ফ্লাইট স্ট্যাটাস দেখার অনুরোধ জানানো হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ঘন কুয়াশা। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের বিমান পরিষেবার ওপর। রবিবার ভোর থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ উত্তর ভারতের বিমানবন্দরগুলো কার্যত কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। এর ফলে ইন্ডিগো, স্পাইসজেট এবং এয়ার ইন্ডিয়ার মতো বিমান সংস্থাগুলোর সূচিতে ব্যাপক ওলটপালট ঘটেছে।

আরও পড়ুনঃ শীতের মরশুম জাঁকিয়ে বসেছে; ছুটির দিনে বাংলায় শৈত্যপ্রবাহ অব্যাহত

পরিস্থিতি মোকাবিলায় দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে যাত্রীদের জন্য বিশেষ ‘ট্র্যাভেল অ্যাডভাইজ়রি’ জারি করা হয়েছে। উড়ান দেরিতে চলার প্রবল সম্ভাবনার কথা জানিয়ে যাত্রীদের ঘর থেকে বেরোনোর আগে সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট বা অ্যাপে ‘ফ্লাইট স্ট্যাটাস’ যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

ইন্ডিগো শনিবার ৫৭টি ফ্লাইট বাতিল করার পর রবিবারও দিল্লি, চণ্ডীগড়, আমেদাবাদ, অমৃতসর, জয়পুর, গয়া ও কলকাতার মতো শহরগুলো থেকে একাধিক উড়ান বাতিল করেছে ইন্ডিগো।

এক্স হ্যান্ডেলে এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে, চণ্ডীগড়, অমৃতসর, বারাণসী ও দিল্লির মতো শহরে উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যাত্রীদের সহযোগিতার জন্য গ্রাউন্ড স্টাফরা সর্বদা প্রস্তুত রয়েছেন।

আরও পড়ুনঃ এনসিপি-র অন্দরে ফাটল আরও চওড়া! এনসিপি ছাড়লেন জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা

প্রতিকূল আবহাওয়ার কারণে দিল্লি, জম্মু, অযোধ্যা, গোরক্ষপুর, দ্বারভাঙ্গা, পাটনা, গুয়াহাটি এবং বাগডোগরা বিমানবন্দর থেকে উড়ান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে স্পাইসজেট। যাত্রীদের বারবার ফ্লাইট স্ট্যাটাস দেখার অনুরোধ জানানো হয়েছে।

উত্তর ভারতের সিংহভাগ এলাকা এখন ঘন কুয়াশার কবলে। চণ্ডীগড় থেকে বারাণসী পর্যন্ত দৃশ্যমানতা এতটাই কম যে রানওয়েতে বিমান ওঠা-নামা করা রীতিমতো ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। পরিষেবা স্বাভাবিক রাখতে এয়ারলাইনগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নিলেও কুয়াশা না কমা পর্যন্ত পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা কম।

এই মুহূর্তে

আরও পড়ুন