Tuesday, 5 May, 2026
5 May
HomeকলকাতাShreya Pandey: ‘BJP পোস্টারে থাকে…’, বলেছিলেন শ্রেয়া

Shreya Pandey: ‘BJP পোস্টারে থাকে…’, বলেছিলেন শ্রেয়া

বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পথে বিজেপি।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

ছাব্বিশের ভোটে এই মানিকতলায় প্রার্থী করা হয়েছে শ্রেয়া পান্ডেকে। প্রথম থেকেই প্রচারের ঝড় তুলেছিলেন তিনি। বলেছিলেন, “আমার মাটিতে আমি লড়ছি। বিজেপি শুধু পোস্টার ব্যানারে থাকে।” কিন্তু ফল দেখা গেল উল্টো। সকালের দিকে শ্রেয়া এগিয়ে থাকলেও এবার কিন্তু পিছিয়ে পড়লেন তিনি।

আরও পড়ুনঃ বঙ্গে নতুন সূর্যদয়, অরূপ বিশ্বাসের পার্টি অফিস দখল নিল বিজেপি

আর সবুজ ঝড় নয়। এবার দিকে-দিকে গেরুয়া ঝড়। পূর্ব মেদিনীপুরে একেবার শূন্য হয়ে গেছে তৃণমূল। উত্তরবঙ্গে  কার্যত ধুয়ে মুছে সাফ। রাজ্যের এক সময়ের হেভিওয়েট মন্ত্রীদের একাংশ পরাজিত। নিজের গড়ে হেরে গিয়েছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনায় দিকে-দিকে জিতেছে বিজেপি প্রার্থীরা। কলকাতার অবস্থাও প্রায় এক। তবে আসন টিকিয়ে রেখেছেন কারা? কলকাতায় বিজেপিরই বা কে কে জয়ী হয়েছেন?

জেলা আসন প্রার্থী দল
 কলকাতা   ভবানীপুর শুভেন্দু অধিকারী বিজেপি
   বেলেঘাটা  কুণাল ঘোষ  তৃণমূল
  চৌরঙ্গী  নয়না বন্দ্যোপাধ্যায়  তৃণমূল
  এন্টালি  সন্দীপন সাহা  তৃণমূল
  জোড়াসাঁকো  বিজয় ওঝা  বিজেপি
  কাশীপুর-বেলগাছিয়া  রীতেশ তিওয়ারি  বিজেপি
  মানিকতলা  তাপস রায়  বিজেপি
  বালিগঞ্জ  শোভনদেব চট্টোপাধ্যায়  তৃণমূল
  কলকাতা বন্দর   ফিরহাদ হাকিম  তৃণমূল
১০   রাসবিহারী  স্বপন দাশগুপ্ত  বিজেপি
১১   শ্যামপুকুর  পূর্ণিমা চক্রবর্তী  বিজেপি

আরও পড়ুনঃ কলকাতা বিমানবন্দর হলো অভিষেক ব্যানার্জীর আয়ের সবচেয়ে বড় উৎস!

একটু যদি পিছিয়ে যাওয়া যায় তাহলে দেখা যাবে পনেরো বছর আগে একটা পরিবর্তন দেখেছিল বাংলা। ৩৪ বছরের বাম সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল তৃণমূল। আর এবার তৃণমূল সরকারকে পর্যুদস্ত করল গেরুয়া শিবির। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জেলায় জেলায় ফুটেছে পদ্ম। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়ার পথে বিজেপি। সরকার থেকে বিরোধী আসনে তৃণমূল। সোমবার বাংলার ২৯৩ আসনের ফল ঘোষণা হল। ফলতা আসনে পুনর্নির্বাচন হবে ২১ মে। স্বাভাবিকভাবে ফলতা আসনকে বাদ রেখেই ২৯৩ আসনে জয়ী প্রার্থীদের নাম ঘোষণা হল।

এই মুহূর্তে

আরও পড়ুন