Thursday, 10 September, 2026
10 September
HomeকলকাতাOBC: মমতার সময়ের ওবিসি সার্টিফিকেট বাতিল, শিক্ষক নিয়োগে জটিলতা

OBC: মমতার সময়ের ওবিসি সার্টিফিকেট বাতিল, শিক্ষক নিয়োগে জটিলতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে জারি হওয়া ওবিসি সার্টিফিকেটগুলি বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনামলে জারি হওয়া ওবিসি সার্টিফিকেটগুলি বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে ওবিসি-এ ও ওবিসি-বি বিভাজন তুলে দিয়ে, এই ধরনের শংসাপত্রের বৈধতা শেষ বলে জানানো হয়েছে। ফলে যারা এই শংসাপত্র পেয়েছিলেন, তারা সাধারণ শ্রেণিতে গণ্য হবেন।

আরও পড়ুনঃ পরিস্থিতি উদ্বেগজনক; ইমরান খানের মৃত্যু! সাংবাদিক দাবি প্রত্যাহার

২০১০ সালে রাজ্যের ওবিসি সম্প্রদায়কে ওবিসি-এ ও ওবিসি-বি ভাগ করা হয়েছিল। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০২৪ সালে হাইকোর্ট ৬৬টি সম্প্রদায়কে ওবিসি তালিকা থেকে বাদ দিয়েছে ও তাদের শংসাপত্র বাতিল করেছে। সেই নির্দেশের বিরুদ্ধে তৎকালীন তৃণমূল সরকার সুপ্রিম কোর্টে আপিল করেছিল, যেটি হাইকোর্টের রায় বহাল রেখেছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর এদিন বড় রায় এসেছে।

শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব

ওবিসি সংক্রান্ত এই জটিলতার কারণে একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের কাউন্সেলিং স্থগিত করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশন ১৪ অগস্ট থেকে শুরু হওয়ার কথা থাকা কাউন্সেলিং প্রক্রিয়া এখন বন্ধ রয়েছে। পুলিশি যাচাইকরণও স্থগিত রাখা হয়েছে।

আরও পড়ুনঃ গ্রেফতার সব্যসাচী দত্ত, কোটি কোটি টাকার কালো টাকা সাদা করার কাণ্ড ফাঁস

স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা জানিয়েছেন, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে। তবে একাংশ শিক্ষক বলছেন, আদালতের অনুমতি না নিয়ে নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা আদালত অবমাননার শামিল।

এই মুহূর্তে

আরও পড়ুন