Wednesday, 12 August, 2026
12 August
Homeআন্তর্জাতিক নিউজPakistan: পরিস্থিতি উদ্বেগজনক; ইমরান খানের মৃত্যু! সাংবাদিক দাবি প্রত্যাহার

Pakistan: পরিস্থিতি উদ্বেগজনক; ইমরান খানের মৃত্যু! সাংবাদিক দাবি প্রত্যাহার

খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি হুঁশিয়ারি দিয়েছেন, যে ইমরান খানের কোনো কিছু হলে ২০ লক্ষ মানুষ রাস্তায় নামবে

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও ক্রিকেটার ইমরান খানের স্বাস্থ্য ও জীবনের ওপর নতুন করে প্রশ্ন উঠেছে। এমি মনোনীত সাংবাদিক ওয়াজাহাদ সইদ খান দাবি করেছিলেন, তিনটি শীর্ষ মিলিটারি সূত্র থেকে খবর পেয়েছেন যে ইমরান খানের জেলে মৃত্যু হয়েছে। তবে পরে ইউটিউব ভিডিওতে তিনি দাবি প্রত্যাহার করে জানান, ওই তথ্য ব্যক্তিগত মূল্যায়ন ছিল, নিশ্চিত গোয়েন্দা তথ্য নয়। শীর্ষ আধিকারিকেরা নিজের চোখে মৃত্যুর প্রমাণ পাননি।

আরও পড়ুনঃ মৃত্যু কিশোর ফুটবল খেলোয়াড়ের; এলাকায় শোকের ছায়া

ইমরান খান বর্তমানে দুর্নীতি মামলায় আদিয়ালা জেলে বন্দি। তাঁর পরিবারের দাবি, তাঁকে জেলে কোনওরকম ভিজিটের অনুমতি দেওয়া হচ্ছে না, যা উদ্বেগ বাড়াচ্ছে।

আরও পড়ুনঃ গ্রেফতার সব্যসাচী দত্ত, কোটি কোটি টাকার কালো টাকা সাদা করার কাণ্ড ফাঁস

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (PTI) নেতা-কর্মীরা এবং খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি হুঁশিয়ারি দিয়েছেন, যে ইমরান খানের কোনো কিছু হলে ২০ লক্ষ মানুষ রাস্তায় নামবে এবং পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনীর তা সামলাতে পারবেন না। PTI ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদে লং মার্চের ঘোষণা দিয়েছে।

মার্কিন স্টেট সেক্রেটারি মার্কো রুবিও-র কাছে ১৩ জন মার্কিন আইনপ্রণেতাও ইসলামাবাদে ইমরান খান ও তাঁর স্ত্রীকে আটকে রাখার বিষয়টি তোলার জন্য চিঠি পাঠিয়েছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন