Saturday, 22 August, 2026
22 August
Homeউত্তরবঙ্গChickens Neck: তৈরি হচ্ছে ‘ত্রিকোণ নিরাপত্তা বলয়’; শিলিগুড়ি করিডরের সুরক্ষায় বড় পদক্ষেপ...

Chickens Neck: তৈরি হচ্ছে ‘ত্রিকোণ নিরাপত্তা বলয়’; শিলিগুড়ি করিডরের সুরক্ষায় বড় পদক্ষেপ কেন্দ্রের

এই তিন পয়েন্টের সমন্বয়ে তৈরি সিকিউরিটি গ্রিড সক্রিয় হলে করিডরে সশস্ত্র বাহিনীর উপস্থিতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ প্রতিনিধি:

উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র স্থলপথ তথা কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা সুনিশ্চিত করতে বড় পদক্ষেপ ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। শিলিগুড়িতে সশস্ত্র সীমা বলের (SSB) উত্তরবঙ্গ ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই অঞ্চলজুড়ে একটি ‘ত্রিকোণ নিরাপত্তা বলয়’ বা ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’ গড়ে তোলার কথা ঘোষণা করেন।

আরও পড়ুনঃ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা; নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা

‘ত্রিকোণ নিরাপত্তা বলয়’ (Triangular Security Grid)-এর মূল খুঁটিনাটি

নেপাল, ভুটান ও বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত হওয়ায় ভৌগোলিক ও প্রতিরক্ষা—উভয় দিক থেকেই এলাকাটি অত্যন্ত স্পর্শকাতর। এই করিডরের নজরদারি ও সুরক্ষাব্যবস্থা জোরদার করতে তিনটি গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ সামরিক ঘাঁটি বা গ্যারিসন তৈরি করা হয়েছে:

১. ধুবড়ি (অসম)

২. কিষাণগঞ্জ (বিহার)

৩. চোপড়া (পশ্চিমবঙ্গ)

এই তিন পয়েন্টের সমন্বয়ে তৈরি সিকিউরিটি গ্রিড সক্রিয় হলে করিডরে সশস্ত্র বাহিনীর উপস্থিতি ও প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হবে। এছাড়া এই অঞ্চলে প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখতে ‘তিস্তা প্রহার’-এর মতো কৌশলগত সামরিক মহড়াও চালু রাখা হয়েছে।

আরও পড়ুনঃ ‘সারারাত তাণ্ডব চলবে’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে শর্বরী; ‘আমি কোনও উস্কানিমূলক কথা বলিনি’ জানিয়েও দিলেন

সীমান্ত বেড়া ও জমি হস্তান্তর

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করতে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ অত্যন্ত জরুরি। সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ (BSF) এবং এসএসবি (SSB)-কে জমি হস্তান্তরের প্রক্রিয়ার গতি নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, বকেয়া জমিতেও দ্রুত কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।

জাতীয় নিরাপত্তার স্বার্থে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত কেন্দ্রীয় বাহিনীকে যেকোনো রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে রাখার ওপর জোর দেন তিনি।

এই মুহূর্তে

আরও পড়ুন