Saturday, 22 August, 2026
22 August
Homeআন্তর্জাতিক নিউজTurkey: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা; নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা

Turkey: মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা; নেতানিয়াহুর বিরুদ্ধে তুরস্কের আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা

ইজরায়েলি সূত্রের দাবি, সম্প্রতি তুর্কি সামরিক প্রতিনিধিদল ওই বেসটি পরিদর্শন করেছে এবং আঙ্কারা সেটি পুনরায় সচল করার পরিকল্পনা করছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

আন্তর্জাতিক সংক্রান্ত প্রতিনিধি:

গাজা যুদ্ধ এবং সিরিয়ার পরিকাঠামোকে কেন্দ্র করে তুরস্ক ও ইজরায়েলের মধ্যে কূটনৈতিক সংঘাত চূড়ান্ত রূপ নিল। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি করার পাশাপাশি ইন্টারপোলের কাছে ‘রেড নোটিস’ (Red Notice)-এর আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে তুরস্ক। সম্প্রতি পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’-তে আবদ্ধ হওয়া আঙ্কারার এই পদক্ষেপের পর কড়া পাল্টা জবাব দিয়েছে টেল আবিব।

আরও পড়ুনঃ ‘সারারাত তাণ্ডব চলবে’ মন্তব্য ঘিরে তীব্র বিতর্কের মুখে শর্বরী; ‘আমি কোনও উস্কানিমূলক কথা বলিনি’ জানিয়েও দিলেন

তুরস্কের পদক্ষেপ ও ইজরায়েলের তীব্র প্রতিক্রিয়া

  • তুর্কি তদন্ত ও পরোয়ানা: গাজায় ইজরায়েলের সামরিক পদক্ষেপের ওপর নিজস্ব তদন্ত চালিয়ে আঙ্কারা দাবি করেছে যে নেতানিয়াহু আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন। সেই ভিত্তিতেই এই পরোয়ানা জারি করা হয়েছে।

  • নেতানিয়াহুর পাল্টা তোপ: ইজরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তুরস্কের এই পদক্ষেপকে একটি “শোচনীয় প্রচেষ্টা” বলে বর্ণনা করা হয়েছে। এরদোয়ানকে সরাসরি আক্রমণ করে ইজরায়েল দাবি করে:

“এরদোয়ান একজন ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক, যিনি কুর্দিদের ওপর গণহত্যা চালিয়েছেন, হামাস সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছেন, সাইপ্রাসের অর্ধেক ভূখণ্ড দখল করে রেখেছেন এবং বহু সাংবাদিক ও রাজনৈতিক বিরোধীকে বন্দি করেছেন।”

আরও পড়ুনঃ ইনস্টাগ্রাম থেকে রাজপথ; দিল্লির যন্তর মন্তরে ‘রিজার্ভেশন হটাও’ বিক্ষোভ

সিরিয়ার বিমানঘাঁটি ঘিরে নয়া বিরোধ

  • আলেপ্পোর বিমানঘাঁটি প্রসঙ্গ: উত্তর-পশ্চিম সিরিয়ার আলেপ্পোর কাছে একটি পুরোনো ও অকার্যকর সামরিক বিমানঘাঁটিতে ইজরায়েলি হামলার অভিযোগ ওঠে।

  • আঙ্কারার উপস্থিতি নিয়ে আপত্তি: ইজরায়েলি সূত্রের দাবি, সম্প্রতি তুর্কি সামরিক প্রতিনিধিদল ওই বেসটি পরিদর্শন করেছে এবং আঙ্কারা সেটি পুনরায় সচল করার পরিকল্পনা করছে। ইজরায়েল স্পষ্ট বার্তা দিয়েছে যে সিরিয়ার মাটিতে তুরস্কের কোনো ধরনের আগ্রাসন বা সামরিক সম্প্রসারণ তারা বরদাস্ত করবে না।

পাকিস্তান-সৌদি জোট এবং ইজরায়েল-ভারত অক্ষের মতো একাধিক কূটনৈতিক মিত্রতার সমীকরণের মাঝে আঙ্কারা ও টেল আবিবের এই প্রকাশ্য সংঘাত মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলল।

এই মুহূর্তে

আরও পড়ুন