Saturday, 23 May, 2026
23 May
Homeআবহাওয়াWeather: নাজেহাল অবস্থা; আজই ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি!

Weather: নাজেহাল অবস্থা; আজই ভ্যাপসা গরম থেকে সাময়িক মুক্তি!

অস্বস্তি বাড়বে বই কমবে না। যদিও আজ বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

সকাল থেকেই ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা। আর্দ্রতাজনিত অস্বস্তি একবারে চরমে উঠেছে। আর খুব শীঘ্রই এই ধরনের আবহাওয়া থেকে মুক্তি নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। বরং এমন পরিস্থিতি আরও কিছুদিন চলবে। 

তাই আর সময় নষ্ট না করে ২২ মে, শুক্রবারের আবহাওয়ার আপডেট জেনে নিন। এই প্রতিবেদনে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস রইল। 

আরও পড়ুনঃ ২২ বছরের অপেক্ষা শেষ, জ্বলল মশাল; ভারতসেরা ইস্টবেঙ্গল

দক্ষিণবঙ্গে কোথায় কেমন থাকবে আবহাওয়া
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ পশ্চিম বর্ধমান, বীরভূম ও পূর্ব বর্ধমান জেলায় আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে তাতে গরম কমবে না। বরং আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বাড়বে। এ দিন এই সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ২৬ ডিগ্রি থেকে ২৮ ডিগ্রির মধ্যে। বাতাসে আর্দ্রতা থাকতে পারে ৬৫ শতাংশ থেকে ৮০ শতাংশের মধ্যে। 

যদিও দক্ষিণবঙ্গের দুই জেলায়, নির্দিষ্ট করে বললে বীরভূম এবং বর্ধমানের কিছু জায়গায় ৪০ থেকে ৫০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বজ্রপাত ও দমকা হওয়া বইতেও পারে। এমনটাই আপডেট দিয়েছে আবহাওয়া দফতর। 

আরও পড়ুনঃ বাড়ি ছেড়ে আশ্রমে সন্ন্যাস নিলেন ভোট কৌশলী পিকে

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?  
কলকাতা, হাওড়া হুগলির মতো গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গরমের দাপট অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। এছাড়া সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এই দিন বাতাসে আর্দ্রতার মান পৌঁছে যেতে পারে ৭০ থেকে ৮৫ শতাংশ। যার ফলে অস্বস্তি বাড়বে বই কমবে না। যদিও আজ বিকেলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই বৃষ্টি কোনওভাবেই স্বস্তি দেবে না। 

ও দিকে দুই মেদিনীপুরে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ থেকে ৩৭ ডিগ্রির মধ্যে। বাতাসে আর্দ্রতা থাকতে পারে ৭০ থেকে ৮০ শতাংশ। যদিও আজ বিকেলে হতে পারে বৃষ্টি। এমনকী বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হওয়া বইতে পারে।

 

 

এই মুহূর্তে

আরও পড়ুন