Thursday, 10 September, 2026
10 September
HomeকলকাতাKolkata: ভয় ইন ভরসা আউট! শিখা গুহ ভবনে 'আদাব' নাটকে আজানের সুর...

Kolkata: ভয় ইন ভরসা আউট! শিখা গুহ ভবনে ‘আদাব’ নাটকে আজানের সুর নিয়ে বিতর্ক; নাট্যকর্মী ও দর্শকের প্রতিবাদ

কমিটির পক্ষ থেকে জানানো হয়, আদাব নাটকে আজানের সুর বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং ভবিষ্যতেও থাকবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

গতকাল সন্ধ্যায় শিখা গুহ ভবনে অনুষ্ঠিত একটি আদাব নাটকে আজানের সুর চলাকালীন আশেপাশের কয়েকজন যুবক এসে সুর চালানো বন্ধ করার দাবি জানান। তারা বলেন, আজানের সুর এখানে বাজানো চলবে না। কিন্তু নাট্যকর্মী ও দর্শকরা এই দাবির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ করেন।

আরও পড়ুনঃ ‘জেল ভরো’! আগামীকাল সাড়া জাগানো পরিকল্পনা বামেদের

ঘটনাস্থলে দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ তর্কাতর্কি হয়। নাট্যকর্মীরা এবং উপস্থিত দর্শকরা আজানের সুর চালানোর অধিকার রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন। শেষ পর্যন্ত এই সংঘাতের কারণে নাটকের রণ পরিবর্তন করতে হয়।

আরও পড়ুনঃ নগ্ন শরীরে নৈশভোজ; রেস্তরাঁয় ‘নেকেড ডাইনিং’-এর অভিনব অভিজ্ঞতা

নাটকটি আয়োজন করেছিল ‘অরিজিৎ মিত্র স্মারক কমিটি’। এই কমিটির পক্ষ থেকে জানানো হয়, আদাব নাটকে আজানের সুর বহু বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে এবং ভবিষ্যতেও থাকবে। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে কমিটির প্রতি সমর্থনের বন্যা বইছে।

অনেকেই মন্তব্য করেছেন, “এভাবে রুখে দাঁড়াতে হবে,” এবং “অরিজিৎ মিত্র স্মারক কমিটি জিন্দাবাদ।” তারা এই সুরের ঐতিহ্য রক্ষায় কমিটির সাহসিকতার প্রশংসা করেছেন।

এই মুহূর্তে

আরও পড়ুন