আজ আন্তর্জাতিক যোগ দিবস। এই দিনটি উপলক্ষে সেজে উঠেছে কলকাতা। রেড রোডে উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর সঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি রেড রোডের যোগভ্যাসে হাজির প্রচুর সাধারণ মানুষ।

এ দিন কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘যোগ আজ শুধু আমাদের ব্যক্তিগত জীবনযাপনের জন্যই অপরিহার্য নয়। বিশ্বের ভালো ভবিষ্যৎ গড়ার জন্যও যোগ প্রয়োজনীয়। আমরা যোগকে শুধু একটি দিনের মধ্যে সীমাবদ্ধ রাখব না। আমরা যোগকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তুলব।’
আরও পড়ুনঃ মোদীর মুখে কলকাতার প্রশংসা; আজ গোটা বিশ্বের নজর এখন বাংলায়
বক্তব্য শেষে এ দিন প্রধানমন্ত্রী নিজেও যোগাভ্যাসও করেন। তবে শুধু কলকাতা নয়, দুর্গম পাহাড় থেকে সমতল ভূমি, দেশের প্রায় সব জায়গাতেই সব জায়গাতেই শুরু হয়ে গিয়েছে যোগভ্যাস।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য এবং অভিনেতা অক্ষয় কুমার দিল্লিতে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঝাঁসিতে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে চম্পাবতের বানবাসা মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগাভ্যাস করেন।
আরও পড়ুনঃ বিবেকানন্দ থেকে ভারতমাতা, কলকাতার আকাশে ৩০০০ ড্রোনের খেলা; উৎসবের আবহে City Of Joy
আন্তর্জাতিক যোগ দিবসে ২৪ নম্বর ব্যাটালিয়ন আইটিবিপি (ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ) প্যাংগং লেকের তীরে লুকুং পোস্টে একটি যোগ সেশনের আয়োজন করে। এই অনুষ্ঠানে সেনা জওয়ান, স্থানীয় গ্রামবাসী ও অন্যান্যরা অংশগ্রহণ করেছেন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু যোগ গুরু রামদেবে আয়োজিত আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে লাব্বিপেটের ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে পৌঁছন।
লেহ, লাদাখে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)-এর ৪৭তম ব্যাটালিয়নের জওয়ানরা প্যাংগং লেকের ধারে আন্তর্জাতিক যোগ দিবস পালন করছেন।


