spot_img
Tuesday, 20 January, 2026
20 January
spot_img
HomeদেশLPG Gas: বাজেটের দিন সকালেই মধ্যবিত্তের জন্য বড় সুখবর, কমল গ্যাসের দাম

LPG Gas: বাজেটের দিন সকালেই মধ্যবিত্তের জন্য বড় সুখবর, কমল গ্যাসের দাম

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ হতে আর কয়েক ঘণ্টা বাকি। তার আগেই স্বস্তির খবর পেলেন দেশের মানুষ। দাম কমল গ্যাস সিলিন্ডারের। আইওসিএল-এর তথ্য অনুযায়ী, এই নিয়ে পরপর দু মাসে দাম কমল সিলিন্ডারের। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে এই হ্রাস করা হয়েছে।

দু’মাস মিলিয়ে বাণিজ্যিক গ্যাসের দাম সিলিন্ডার প্রতি প্রায় ২০ টাকারও বেশি কমেছে। তবে বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

আরও পড়ুন: Chinese Parlour Offers: বিজ্ঞাপন দেখলে চোখ উঠবে কপালে; 16Pro Max থাকলে তবেই মিলবে ম্যাসাজ!

রাজধানী দিল্লিতে, ঘরোয়া গ্যাস সিলিন্ডারের দাম ৭ টাকা করে কমানো হয়েছে। দাম কমে হয়েছে ১,৭৯৭ টাকা। কলকাতায় বাণিজ্যিক গ্যাসের দাম ৪ টাকা করে কমেছে। দাম হয়েছে ১৯০৭ টাকা। মুম্বই ও চেন্নাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬.৫ টাকা করে কমানো হয়েছে। দাম কমে যথাক্রমে হয়েছে ১৭৪৯.৫০ টাকা এবং ১৯৫৯.৫০ টাকা।

দু’মাসে দিল্লি এবং মুম্বইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২১.৫ টাকা কমেছে। কলকাতায় ২০ টাকা এবং চেন্নাইতে ২১ টাকা কমেছে বাণিজ্যিক গ্যাসের দাম।

আরও পড়ুন: Kolkata: আধাসেনা নামানো হবে প্রয়োজনে বেআইনি নির্মাণ ভাঙতে; হুঁশিয়ারি বিচারপতি সিনহার

তবে বাড়িতে রান্নার গ্যাসের ক্ষেত্রে গত ১১ মাসে দামের কোনও পরিবর্তন হয়নি। ২০২৪ সালের মার্চ মাসে দামের পরিবর্তন করা হয়েছিল। বর্তমানে ঘরোয়া গ্যাসের দাম দিল্লিতে সিলিন্ডার প্রতি ৮০৩ টাকা, কলকাতায় ৮২৯ টাকা, মুম্বইতে ৮০২.৫০ টাকা এবং চেন্নাইতে ৮১৮.৫০ টাকা।

এই মুহূর্তে

আরও পড়ুন