Saturday, 18 April, 2026
18 April
Homeদক্ষিণবঙ্গMamata Banerjee: "আজকে শুনছি উনি দেশের উদ্দেশে ভাষণ দেবেন"; ওঁর ভাষণ মানে...

Mamata Banerjee: “আজকে শুনছি উনি দেশের উদ্দেশে ভাষণ দেবেন”; ওঁর ভাষণ মানে মিথ্যার ফুলঝুরি, মোদীকে তোপ মমতার

বিজেপির হাত যাঁরা শক্ত করছে, সেই গদ্দারদের পরাস্ত করুন

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কালকে মোদীকে পরাস্ত করা হয়েছে। আগামী দিন জিতে মোদীকে আবার পরাস্ত করা হবে। মহিলা বিল নয়। ওর সঙ্গে জুড়ে দিয়েছিল ডিলিমিটেশন। আজকে শুনছি উনি দেশের উদ্দেশে ভাষণ দেবেন, ওঁর ভাষণ মানে মিথ্যার ফুলঝুরি।

বিজেপির হাত যাঁরা শক্ত করছে, সেই গদ্দারদের পরাস্ত করুন। এই ভাঙড়ের মাটিতে কৃষিজমি দখল করে নিচ্ছিল। এখানে কোনও উন্নয়ন ছিল না। ১১০০ একর জমিতে লেদার হাব করে দিয়েছিল। সাড়ে লক্ষ কর্ম সংস্থান হয়েছে। আরও ২ লক্ষ কর্ম সংস্থান হবে। দেশের লেদার হাব যদি কোথাও থাকে, সেটা হল ভাঙড়।

আরও পড়ুনঃ “কলকাতা জেগে উঠেছে, এবার জয় নিশ্চিত”, মমতাগড়ে শুভেন্দু

আপনাদের এখানে জমির মিউটেশন বন্ধ করেছিলাম। কারণ গরিব মানুষের জমি দখল করে নেওয়া হচ্ছিল। হাসপাতাল যাঁকে তৈরি করতে দেওয়া হয়েছিল, তিনি করেননি। কিন্তু ইসলামিয়া হসপিটাল ভাঙড়ের এই হসপিটাল তৈরি করবে। ইতিমধ্যে আমাদের কাছেও এই প্রস্তাব পাঠিয়েছে। সেটাও হয়ে যাবে। সংখ্যালঘুরা জেনে রাখবেন সবচেয়ে বেশি কাজ আমাদের আমলে হয়েছে। চার কোটি ছেলেমেয়েরা স্কলারশিপ পেয়েছে।

আমাদের ক্যান্ডিডেটের বাড়িতে যাচ্ছে, পার্টি অফিসে গিয়ে চেক করছে। আর ভাঙড়ে কতগুলো বিজেপির দালাল আছে, টুক টুক করে বোম মারে, আর বিজেপি-কে ফোন করে বলে একে অ্যারেস্ট করিয়ে দাও, ওকে অ্যারেস্ট করিয়ে দাও। আমি সব জানি। ওদের বিশ্বাস করবেন না। ওরা বিজেপির টাকায় চলে। বিজেপি যেমন কমিউনাল। অন্য ধর্মেও আরও কিছু কমিউনাল আছে যারা টাকা খেয়ে নিজের বর্ণের সঙ্গে, জাতির সঙ্গে গদ্দারি করে।

আরও পড়ুনঃ আজ রাত ঠিক সাড়ে ৮ টা ! জাতির উদ্দেশে ভাষণ প্রধানমন্ত্রীর

আমি ইচ্ছা করে ক্যানিং থেকে শওকতকে নিয়ে এসেছি। শওকত আমাকে বলেছিল আটটি থানা বানাতে। ওই আমাকে বলেছিল মেডিক্যাল কলেজটা হয়নি। ক্যানিং স্টেডিয়াম থেকে শুরু যা আপনাদের দরকার, সব করে দেব। কিন্তু কথা দিতে হবে শওকতকে জেতাবেন। আর ক্যানিং পূর্বেও আমাদের প্রার্থী বাহারুলকেও জেতাবেন। আরও ২ লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে লেদার হাবে। সব প্রস্তুত হচ্ছে। এখানে অনেক শিল্প গড়ে উঠবে।

শওকতকে খুন করতে চায় ওরা। ওর সিকিউরিটি তুলে নিতে চায় বিজেপি-কে বলে। ওর যদি কোনও রকম কোনও ক্ষতি হয়, তখন কাউকে ছেড়ে কথা বলব না। বিজেপির হিম্মত নেই আমার সঙ্গে লড়তে পারে না। ওরা শওকতকে নিয়ে পড়েছে। আমি যদি বাঁ হাত হই, শওকত আমার ডান হাত।

এই মুহূর্তে

আরও পড়ুন