নয়াদিল্লি: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত বুধবার (৫ অগস্ট) অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে করা সরকারবিরোধী মন্তব্যের সঙ্গে ভারতের কোনও যোগাযোগ বা সমর্থন নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক। শুক্রবার মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ওই সাংবাদিক বৈঠক একটি বেসরকারি সংগঠনের আয়োজন ছিল এবং ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না।
আরও পড়ুনঃ ‘তিরঙ্গা যাত্রা’; সোমবার কলকাতার একাধিক রাস্তা থাকবে বন্ধ
রণধীর জয়সওয়াল বলেন, “ভারত সরকার ওই বৈঠকে যা কিছু বলা হয়েছে, তার সমর্থন করে না, বিশেষত বাংলাদেশের বর্তমান সরকারের বিরুদ্ধে করা মন্তব্যের। ভারতের অবস্থান আগের মতোই রয়েছে।”
আরও পড়ুনঃ অরুণাচল প্রদেশের ২৭টি এলাকা সরকারি মানচিত্রে চিহ্নিত, চিনকে কঠোর বার্তা
শেখ হাসিনা ওই বৈঠকে বলেন, তিনি বাংলাদেশে ফিরে গেলে নিজের নিরাপত্তার নিশ্চয়তা নেই এবং তাঁর জীবন ঝুঁকিতে রয়েছে। তিনি আরও দাবি করেন, গত দুই বছর ধরে তাঁর স্বপ্নের দেশ ধুঁকছে এবং বর্তমান বাংলাদেশ তাদের গড়া দেশের সঙ্গে মিল নেই।
এরপর বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বিসিবি বাংলায় বলেন, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরাসরি সংবাদমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় ঢাকা ক্ষুব্ধ। তিনি অভিযোগ করেন, হাসিনা এবং তাঁর সমর্থকরা বাংলাদেশ সরকার ও জনগণের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন।


