নয়াদিল্লি:
ভারতের সরকারি মানচিত্রে অরুণাচল প্রদেশের ২৭টি জায়গা এবং ভৌগোলিক অঞ্চলকে আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট নামে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার প্রকাশিত এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে ওই অঞ্চলগুলিকে সঠিক স্বীকৃতি দেওয়া এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে।
এই সিদ্ধান্তকে ভারতের ভূ-রাজনৈতিক স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ, অতীতে চিন বেজিং অরুণাচল প্রদেশের বিভিন্ন জায়গায় নিজেদের নামকরণ করলেও ভারতের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়েছে। নয়াদিল্লি সবসময় বলেছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ।
আরও পড়ুনঃ ‘তিরঙ্গা যাত্রা’; সোমবার কলকাতার একাধিক রাস্তা থাকবে বন্ধ
বিশেষভাবে মানচিত্রে অন্তর্ভুক্ত হয়েছে এমন জায়গা যেখানে অতীতে ভারত-চিন দ্বিপাক্ষিক সংঘাতের ঘটনা ঘটেছে, যেমন লং জু’, মাজা গ্রাম, টেগ লা, থাগ লা, জয়রামপুর, বৈশাখী এবং যশবন্ত গড়।
এই পদক্ষেপ ভারতের সার্বভৌমত্ব ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


