Thursday, 16 April, 2026
16 April
Homeলাইফ-স্টাইলRelationship: একই ঘর, একই বিছানা, একই শরীর ক্লান্ত হয়ে যায়! শীতে চেয়ারেই...

Relationship: একই ঘর, একই বিছানা, একই শরীর ক্লান্ত হয়ে যায়! শীতে চেয়ারেই নানা কায়দায় জমে উঠুক খেলা

কখনও কখনও বিচ্ছেদের দোরগোড়ায় চলে আসে সম্পর্ক। উষ্ণতা বজায় রাখতে তাই বদল আনুন।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

যুগলের যৌনতা খুবই স্বাভাবিক বিষয়। প্রায় নিত্য নৈমিত্তিক কাজের মতোই। তার ফলে বেশ কয়েকদিন কাটতে না কাটতে অনেকেরই একঘেয়েমি আসে। একই ঘর, একই বিছানা, একই শরীরে যেন ক্লান্ত হয়ে যায় অনেকের মন। কেউ কেউ তাই যৌনতা থেকে বিরতি নেওয়ার চেষ্টা করেন। তাতে আবার সম্পর্ক উষ্ণতা হারাতে থাকে। মনোমালিন্য তৈরি হয়। আবার কখনও কখনও বিচ্ছেদের দোরগোড়ায় চলে আসে সম্পর্ক। উষ্ণতা বজায় রাখতে তাই বদল আনুন। বিছানার বদলে চেয়ারেই মাতুন উদ্দাম শরীরী খেলায়।

আরও পড়ুনঃ সৌভাগ্য যোগে চিত্রা নক্ষত্র, কৃষ্ণা দশমীতে কী অপেক্ষা করছে এই চার রাশির?

যৌনতায় দু’জনে কীভাবে মাতবেন, তার কোনও বাঁধাধরা নিয়ম হতে পারে না। তাই আপনি কিংবা আপনারা যেভাবে স্বাচ্ছন্দ্য়বোধ করবেন, সেভাবে মাতুন যৌনতায়। প্রথমেই জেনে নেওয়া যাক, ঠিক কোন ধরনের চেয়ার যৌনতায় মেতে ওঠার জন্য আদর্শ। সেক্ষেত্রে বাড়িতে থাকা কাঠের চেয়ার বেছে নিতে পারেন। আরামকেদারাও মন্দ হবে না। শুধু খেয়াল রাখবেন, এমন চেয়ার আপনাকে বাছতে হবে, যাতে বসে আরাম পান। বসে আরাম পেলেই চরম সুখও কিন্তু পাবেন না।

আপনি এবং আপনার সঙ্গী যেভাবে চান সেভাবেই যৌনতায় মাততে পারেন। তা হতে পারে ‘আর্মচেয়ার লোটাস’, ‘বোস্ট্রিং’ কিংবা ‘জিল’ পজিশন।

আরও পড়ুনঃ পরীক্ষায় মাঝেই শুরু গুলিবর্ষণ, আতঙ্ক গোটা ক্যাম্পাস জুড়ে; আমেরিকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার মাঝে বন্দুকবাজের হামলা

সঙ্গী কিংবা সঙ্গিনীর কোনও অসুবিধা হচ্ছে কিনা, সেদিকে খেয়াল রাখুন। যৌনসুখ থেকে যাতে কোনওভাবেই দু’জনের কেউ বঞ্চিত না হন, সেকথা মাথায় রেখে এগিয়ে চলুন। আর বাকি কিছুই মাথায় রাখবেন না।

চেয়ারে যৌনতায় মেতে ওঠার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত:
* যৌনতাকে আরও রঙিন করে তুলতে অনেকেই নানা পরীক্ষা নিরীক্ষা করেন। জোর করে সেসব করবেন না। যাতে আপনারা খুশি হন, তাই করুন।
* কোমরে কিংবা গাঁটে গাঁটে ব্যথার সমস্য়া থাকলে চেয়ারে যৌনতায় না মেতে ওঠাই ভালো। তাতে শারীরিক সমস্যা আরও বাড়তে পারে।
* বিছানার পরিবর্তে চেয়ারে আপনার বিপরীতের মানুষটিও যৌনতায় মেতে উঠতে চান কিনা, তা আগে ভালো করে জেনে নিন। নইলে তাঁর যৌনতা নিয়ে আরও বিরক্তি তৈরি হতে পারে।
* প্রথমবারের অভিজ্ঞতা সুখকর না হলে, দ্বিতীয়বার আর ওই পথে পা না বাড়ানোই ভালো।

এই মুহূর্তে

আরও পড়ুন