Monday, 29 June, 2026
29 June
Homeদক্ষিণবঙ্গMahesh: এই ভ্যাপসা গরমে স্নান না করে থাকা যায়? ২৮ ঘড়া গঙ্গাজল...

Mahesh: এই ভ্যাপসা গরমে স্নান না করে থাকা যায়? ২৮ ঘড়া গঙ্গাজল ও দেড় মণ দুধে স্নান হুগলির শ্রীরামপুর মাহেশের জগন্নাথ দেবের 

তাব্দীপ্রাচীন উৎসবের সাক্ষী থাকতে এবং পুণ্য অর্জনের আশায় দূর-দূরান্ত থেকে মাহেশ মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

৬৩০ বছরের সুপ্রাচীন ঐতিহ্য ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হুগলির শ্রীরামপুরে মহাসমারোহে পালিত হলো মাহেশের জগন্নাথ দেবের ঐতিহাসিক স্নানযাত্রা উৎসব। আজ, সোমবার এই শতাব্দীপ্রাচীন উৎসবের সাক্ষী থাকতে এবং পুণ্য অর্জনের আশায় দূর-দূরান্ত থেকে মাহেশ মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী।

আরও পড়ুনঃ এটা ভদ্রলোকেদের আইন নয়; বাংলায় পাস গুন্ডা দমন বিল

উৎসবের প্রাচীন রীতি মেনে এদিন ভোরবেলা থেকেই মন্দিরে বিশেষ পুজো-পাঠের প্রক্রিয়া শুরু হয়। গর্ভগৃহে ধর্মীয় আচার ও পুজো সম্পন্ন হওয়ার পর প্রভু জগন্নাথ, বলরাম এবং দেবী সুভদ্রার দারুময় বিগ্রহকে মন্দিরের নির্দিষ্ট স্নান মঞ্চে নিয়ে আসা হয়। সেখানে সমবেত ভক্তদের ‘জয় জগন্নাথ’ ও হরিধ্বনির মাঝে শুরু হয় মহাজলোৎসব। ঐতিহ্য মেনে এদিন ২৮ ঘড়া চন্দনমিশ্রিত গঙ্গাজল এবং প্রায় দেড় মণ দুধ দিয়ে ত্রিবিগ্রহকে স্নান করানো হয়।

মাহেশ মন্দিরের সেবায়েতরা জানান, এই বিশেষ স্নানের পর প্রথা অনুযায়ী বিগ্রহদের বেশ কিছুক্ষণের জন্য মূল মন্দিরের বাইরে রাখা হয়, যাতে সাধারণ ভক্তরা তাঁদের দর্শন করতে পারেন। এরপর সন্ধ্যার দিকে বিগ্রহগুলিকে পুনরায় মন্দিরের গর্ভগৃহে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।

স্নানযাত্রার এই মহা-আচারের পরেই নিয়ম অনুযায়ী শুরু হবে প্রভুর ‘অনবসর’ বা ‘জ্বরলীলা’। অতিরিক্ত স্নানের কারণে আজ রাত থেকেই গর্ভগৃহে জ্বরাক্রান্ত অবস্থায় থাকবেন জগন্নাথ দেব। এই দিনগুলিতে বিশেষ কবিরাজি পাঁচন ও ভেষজ ওষুধের মাধ্যমে প্রভুর গোপন চিকিৎসা চলবে। এই কারণে আগামী ১৪ দিন ভক্তদের জন্য মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ থাকবে এবং কোনও সাধারণ দর্শন মিলবে না।

আরও পড়ুনঃ ভক্তির জলে জগন্নাথ; সোমবার দেবস্নান পূর্ণিমা, এই দিন শ্রীশ্রী জগন্নাথদেবের জন্মতিথি

আগামী ১৫ জুলাই প্রভুর আরোগ্যলাভের পর আয়োজিত হবে ‘নবযৌবন উৎসব’। সেদিনই আবার মন্দিরের দরজা খুলবে ভক্তদের জন্য। দীর্ঘদিন পর প্রভুর এই পবিত্র স্নানযাত্রা চাক্ষুষ করতে পেরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ও আপ্লুত উপস্থিত আপামর ভক্তকুল।

 

এই মুহূর্তে

আরও পড়ুন