আরামবাগ:
আজ শ্রাবণের শেষ সোমবার, তারকেশ্বর থেকে ফেরার পথে আরামবাগের জয়রামপুর এলাকায় জলযাত্রী বোঝাই একটি বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষ ঘটে। এতে প্রায় ২০ জন আহত হন, যাদের মধ্যে একজন গুরুতর অবস্থায় রয়েছেন। আহতদের স্থানীয় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ নেটওয়ার্ক ছাড়াই জরুরি বার্তা পৌঁছানোর কৌশল; সোদপুরে হ্যাম রেডিওর বিশেষ মকড্রিল
জানা গেছে, বাঁকুড়ার পাত্রসায়ের বালসি থেকে জল ঢালতে যাওয়া জলযাত্রীরা তারকেশ্বর থেকে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। বাসটিতে প্রায় ৬০-৬৫ জন জলযাত্রী ছিলেন এবং বাসটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। স্থানীয়রা অভিযোগ করেছেন, বাসের ছাদেও যাত্রী ছিলেন, যা পথ নিরাপত্তার জন্য বিপজ্জনক।
আরও পড়ুনঃ লালগোলায় ৭ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার, সীমান্তে পুলিশ তৎপরতা জোরদার
স্থানীয় বাসিন্দারা সিগন্যাল স্থাপন করে বেপরোয়া গতি নিয়ন্ত্রণের দাবি তুলেছেন। দুর্ঘটনার খবর পেয়ে আরামবাগ বিধায়ক হেমন্ত বাগ ঘটনাস্থলে এসে আহতদের চিকিৎসার ব্যবস্থা করেছেন।
এক আহত জলযাত্রী বলেন, “লরি সামনে আসার পর বাসের চালক টাল সামলাতে পারেননি, তখনই ধাক্কা লেগেছে। অনেক যাত্রী বাসের ছাদ থেকেও পড়ে গিয়েছেন।”


