Monday, 27 July, 2026
27 July
HomeকলকাতাNEET: নিট আন্দোলনে জেন জি-র ভূমিকাকে কুর্নিশ অভিষেকের

NEET: নিট আন্দোলনে জেন জি-র ভূমিকাকে কুর্নিশ অভিষেকের

NEET পরীক্ষার অনিয়ম ও প্রশ্নফাঁসকাণ্ডে তরুণ প্রজন্মের দেশব্যাপী আন্দোলনকে ‘ঐতিহাসিক সাফল্য’ বলে আখ্যা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

নিজস্ব সংবাদদাতা: NEET পরীক্ষার অনিয়ম ও প্রশ্নফাঁসকাণ্ডে তরুণ প্রজন্মের দেশব্যাপী আন্দোলনকে ‘ঐতিহাসিক সাফল্য’ বলে আখ্যা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, যুবশক্তির এই একতাবদ্ধ লড়াইয়ের কাছে বিশ্বের অন্যতম শক্তিশালী সরকারও পিছু হটতে বাধ্য হয়েছে। তবে এই সাফল্য উদযাপনের মাঝেই সংকটের দিনে দেশের প্রভাবশালী ব্যক্তিত্ব ও তারকাদের নীরবতা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি।

অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, ছাত্রসমাজের এই বড় বিপদের দিনে সমাজের নামী-দামী ব্যক্তি, অভিনেতা, ক্রীড়াবিদ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা কেন নীরব ভূমিকা পালন করলেন? ভয়, সতর্কতা বা স্বার্থপরতার কারণে সেলিব্রিটিদের এই চুপ থাকা অত্যন্ত হতাশাজনক বলে তিনি মন্তব্য করেন। একই সঙ্গে তরুণ প্রজন্মকে পরামর্শ দিয়ে তিনি জানান, তারকাদের অন্ধভাবে অনুসরণ করার আগে তাঁদের ভাবা উচিত। সিনেমা বা খেলার টিকিট কেনা কিংবা ইনফ্লুয়েন্সারদের সাবস্ক্রাইব করার আগে যুবসমাজকে আত্মমূল্যায়ন করার আহ্বান জানিয়ে তৃণমূল সাংসদ বলেন, সাধারণ মানুষের ভালোবাসায় যাঁরা আজ সাফল্যের শিখরে পৌঁছেছেন, কঠিন দিনে তাঁরা পাশে না দাঁড়ালে তাঁদের আর বাহবা পাওয়ার অধিকার থাকে না।

আরও পড়ুনঃ যন্তর মন্তর থেকে পাঞ্জাব; রাজনৈতিক অঙ্ক বদলে দিতে পারে কি ককরোচ জনতা পার্টি?

সোশ্যাল মিডিয়ার লাইক, শেয়ার বা ভিউকে কেবল একটি ক্লিক নয়, বরং এক একটি নৈতিক সমর্থন ও মূল্যবোধের বহিপ্রকাশ হিসেবে বর্ণনা করেন অভিষেক। তাঁর বক্তব্য, সংকটের মুহূর্তে নিরপেক্ষতার ভান করাও এক ধরনের সচেতন অবস্থান নেওয়া।

আরও পড়ুনঃ মামলা প্রত্যাহারের আর্জি CJP-র, নিশানায় সম্রাট ও শুভেন্দু

উল্লেখ্য, টানা ছাত্র আন্দোলনের জেরেই সম্প্রতি তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করতে বাধ্য হন এবং প্রহ্লাদ জোশী নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেশের যুবসমাজকে ভোটিং পাওয়ারের মতোই বিনোদন ও সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও ভেবেচিন্তে নিজেদের ‘আইকন’ নির্বাচন করার স্পষ্ট বার্তা দিলেন।

এই মুহূর্তে

আরও পড়ুন