দিল্লিতে NEET ইস্যুকে কেন্দ্র করে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত ফৌজদারি মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাল ‘ককরোচ জনতা পার্টি’ (CJP)। এই বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে সামাজিক মাধ্যম X (সাবেক টুইটার)-এ একটি বার্তা দিয়েছে সংগঠনটি।
আরও পড়ুনঃ ‘শেষ’ হয়েও সব কিছু শেষ হয়নি, ঘোষণা ‘আরশোলা’ প্রধানের
CJP-র তরফে করা ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, “Dear @samrat4bjp & @SuvenduWB, Don’t break the assurance given by @JPNadda & @DrJitendraSingh. Drop all criminal cases put on the protestors.” অর্থাৎ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডা এবং কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং আন্দোলনকারীদের যে আশ্বাস দিয়েছিলেন, তা যেন রাখা হয় এবং আন্দোলনকারীদের ওপর থেকে সব আইনি মামলা তুলে নেওয়া হয়।
আরও পড়ুনঃ বালি ব্রিজে জরুরি মেরামতি; ৪৫ দিনের জন্য বদলাচ্ছে ৩০টি রুটের বাস চলাচল
সংগঠনটির দাবি, সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতার সময়েই প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আন্দোলনকারীদের বিরুদ্ধে থাকা মামলাগুলি তুলে নেওয়া হবে। সেই শর্ত ও আশ্বাস রক্ষার্থেই বিহার ও পশ্চিমবঙ্গের দুই শীর্ষ নেতার দৃষ্টি আকর্ষণ করেছে তারা।
উল্লেখ্য, দিল্লিতে NEET বিরোধী ছাত্র আন্দোলনের সময় একাধিক প্রতিবাদীর বিরুদ্ধে মামলা রুজু হওয়া নিয়ে রাজনৈতিক জলঘোলা তৈরি হয়েছিল। সিজেপি-র এই দাবির প্রেক্ষিতে এখনও পর্যন্ত সম্রাট চৌধুরী, শুভেন্দু অধিকারী কিংবা সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


