spot_img
Tuesday, 20 January, 2026
20 January
spot_img
Homeরাজ্যSiliguri: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ

Siliguri: শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি টেবিল টেনিস কোচ ভারতী ঘোষ

খেলাধুলা জগতে ভারতী ঘোষ একজন উজ্জ্বল চরিত্র

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কুশল দাশগুপ্ত, শিলিগুড়ি:

দীর্ঘ রোগ ভোগের পর  অবশেষে আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন  কিংবদন্তি টেবিল টেনিস কোচ  ভারতী ঘোষ। আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বহুদিন ধরে  বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন তিনি, তিন দিন আগে মেয়র গৌতম দেব ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তাকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করেছিলেন। ভারতী দেবী বহুদিন ধরেই টেবিল টেনিসের নিবেদিত প্রাণ ছিলেন। বহু খেলোয়ারকে তিনি তৈরি করেছিলেন, এবং বহু খেলোয়ার  তার সাহায্য পেয়ে বড় হয়েছিলেন।

আরও পড়ুন: Siliguri: ক্রিকেট মাঠে বিধায়ক, বিশালয় প্রিমিয়ার লিগের উদ্বোধনে শংকর ঘোষ

ভারতী দেবী  নিজে এত কষ্ট থাকা সত্ত্বেও  দুস্থ টেবিল টেনিস খেলোয়াড়দের সাহায্য করে যাচ্ছিলেন। শিলিগুড়ি বিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড় তথা কোচ  মান্তু ঘোষের কোচ তিনি। তার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।

আরও পড়ুন: Mamata Banerjee: নজরে ২০২৬; বৃহস্পতিবার দলের সর্বস্তরের কর্মীদের সঙ্গে বৈঠক

মেয়র গৌতম দেব জানিয়েছেন শুধুমাত্র টেবিল টেনিস নয়, শিলিগুড়ির খেলাধুলা জগতে ভারতী ঘোষ একজন উজ্জ্বল চরিত্র। তিনি যে শুধু শিলিগুড়ি কে খেলাধুলার জগতে সামনেই নিয়ে আসেননি তিনি চেষ্টা করেছিলেন শিলিগুড়ির টেবিল টেনিস খেলোয়াড়েরা যাতে আন্তর্জাতিক স্বীকৃতি পায়। তার খেলার ধরন, এবং শিক্ষার ধরন ছিল একেবারেই আলাদা। তার মৃত্যুতে শিলিগুড়ির ক্রীড়া জগতের এক অপূরণীয় ক্ষতি হলো। তিনি তার খেলার মধ্য দিয়েই মানুষের মধ্যে বেঁচে থাকবেন।

এই মুহূর্তে

আরও পড়ুন