Tuesday, 1 September, 2026
1 September
Homeআবহাওয়াWeather: অ্যাক্টিভ নিম্নচাপ; দক্ষিণবঙ্গে ফের আগামী ২৪–৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির দাপট

Weather: অ্যাক্টিভ নিম্নচাপ; দক্ষিণবঙ্গে ফের আগামী ২৪–৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির দাপট

আজ দিনভর কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে আবহাওয়া একই রকম মেঘলা ও দুর্যোগপূর্ণ থাকবে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিশেষ আবহাওয়া প্রতিনিধি:

সকাল থেকেই রাজ্য জুড়ে নিজের খেল দেখাতে শুরু করেছে সক্রিয় নিম্নচাপ। সোমবার রাত থেকেই তিলত্তমা কলকাতায় শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি, যা মঙ্গলবার ভোরবেলাতেও অব্যাহত ছিল। ভারতীয় আবহাওয়া বিভাগ (IMD) জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে আজ দিনভর কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গে আবহাওয়া একই রকম মেঘলা ও দুর্যোগপূর্ণ থাকবে।

আরও পড়ুনঃ  মাঝরাতে নিশ্চিন্তের ঘুমের মধ্যেই ভারত থেকে আফগানিস্তান জুড়ে ভূকম্পন

আগামী ২৪–৪৮ ঘণ্টার আবহাওয়া ও ঝাড়খণ্ড অভিমুখী নিম্নচাপ

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বর্তমান নিম্নচাপটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধীরে ধীরে ঝাড়খণ্ডের দিকে সরে যাবে। বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প (Moisture Incursion) প্রবেশ করায় কলকাতা ও উপকূলীয় এলাকা সহ পুরো দক্ষিণবঙ্গেই আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

জেলাভিত্তিক বৃষ্টির পূর্বাভাস

  • ভারী বৃষ্টির সতর্কতা (দক্ষিণবঙ্গ):

    • কলকাতা, হাওড়া, হুগলি

    • উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা

    • পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম

    • পুরুলিয়া ও বাঁকুড়া।

  • মাঝারি বৃষ্টির সম্ভাবনা: বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ।

  • উত্তরবঙ্গের আবহাওয়া: উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ আজ থেকেই কার্যকর কড়া নিয়ম; প্রকাশ্যে থুতু ফেললে বা নোংরা করলে স্পট ফাইন, ক্যাচলাইন ‘Keep Bengal Clean’

সতর্কতা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি

দিনভর টানা ভারী বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের একাধিক নিচু এলাকায় জলজমা ও জলাবদ্ধতা (Waterlogging) তৈরি হতে পারে। পাশাপাশি অঞ্চলটির নদীগুলির জলস্তর বৃদ্ধির আশঙ্কাও প্রকাশ করেছে আবহাওয়া দপ্তর। সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে না বেরোনো এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন