Tuesday, 7 July, 2026
7 July
Homeআবহাওয়াWeather: আজ শহর কলকাতার সকাল বৃষ্টিহীন; সকাল থেকে বৃষ্টি শিলিগুড়িতে

Weather: আজ শহর কলকাতার সকাল বৃষ্টিহীন; সকাল থেকে বৃষ্টি শিলিগুড়িতে

গভীর নিম্নচাপ মধ্য ভারতের দিকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে নিম্নচাপ অক্ষরেখাও উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

উত্তরবঙ্গের দিকে সরছে নিম্নচাপ অক্ষরেখা, আগামী ৫ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা।

গভীর নিম্নচাপ মধ্য ভারতের দিকে সরে যাওয়ার সঙ্গে সঙ্গে নিম্নচাপ অক্ষরেখাও উত্তরবঙ্গের দিকে সরে যাচ্ছে। এর প্রভাবে আগামী পাঁচ দিনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।

আরও পড়ুনঃ বারুইপুর ঘটনার মাঝেই ফের এক নাবালিকার শ্লীলতাহানি!

যেসব জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি:

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা থাকলেও, পূর্বাঞ্চলের জেলাগুলিতে পশ্চিমাঞ্চলের তুলনায় বৃষ্টি কিছুটা বেশি থাকতে পারে।

আরও পড়ুনঃ পর্তুগালকে হারিয়ে শেষ আটে স্পেন; যবনিকা পতন ৪১ বছরের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

দক্ষিণবঙ্গের যেসব জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা:

নদিয়া

মুর্শিদাবাদ

উত্তর ২৪ পরগনা

দক্ষিণ ২৪ পরগনা

স্থানভেদে বৃষ্টির তীব্রতা ও পরিমাণের পার্থক্য হতে পারে।

পাহাড়ি এলাকা ও নদী সংলগ্ন অঞ্চলে বসবাসকারী সকলকে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে।

এই মুহূর্তে

আরও পড়ুন