Tuesday, 7 July, 2026
7 July
Homeদক্ষিণবঙ্গHooghly: বারুইপুর ঘটনার মাঝেই ফের এক নাবালিকার শ্লীলতাহানি!

Hooghly: বারুইপুর ঘটনার মাঝেই ফের এক নাবালিকার শ্লীলতাহানি!

ঘটনার বিষয় জানাজানি হতেই অভিযুক্তকে পুলিশে দিল এলাকাবাসী।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বারুইপুর ঘটনার মাঝেই ফের এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে ধুন্ধুমার।  হুগলির কানাইপুর শাস্ত্রী নগর এলাকায় এক নাবালিকা ছাত্রীকে একা পেয়ে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে এক গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম উমেশ চৌধুরী। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শিক্ষককে ধরে গণপিটুনি দেওয়ার পর পুলিশের হাতে তুলে দেয়।

আরও পড়ুনঃ তখনও বেঁচে ছিল….বারুইপুরে নাবালিকা ‘হয়তো বস্তা থেকে বেরনোর শেষ চেষ্টা করেছিল..’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বছর ষোলোর ওই নাবালিকা ছাত্রী স্থানীয় গৃহশিক্ষক উমেশ চৌধুরীর কাছে পড়তে গিয়েছিল। সেই সময় সেখানে অন্য কোনও ছাত্র-ছাত্রী না থাকার সুযোগ নিয়ে অভিযুক্ত শিক্ষক ওই নাবালিকার ওপর চড়াও হয় এবং তাকে কুপ্রস্তাব ও যৌন নির্যাতনের চেষ্টা করে বলে অভিযোগ। কোনওরকমে শিক্ষকের বাড়ি থেকে পালিয়ে এসে আতঙ্কিত নাবালিকা পুরো বিষয়টি তার পরিবারকে জানায়।

এদিন সকালে নাবালিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্ত শিক্ষকের শাস্ত্রী নগরের বাড়িতে চড়াও হন। সেখানে উত্তেজিত জনতা অভিযুক্তকে ধরে গণধোলাই দেয়। ঘটনার খবর পেয়ে দ্রুত কানাইপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ উচ্ছ্বসিত বাংলাদেশি পর্যটকরা; সীমান্তের দরজা খুলে গেল চ্যাংরাবান্ধায়

এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিজেপি নেতা আচ্ছালাল যাদব বলেন, “ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক। তবে রাজ্যে বর্তমানে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হাতে এই ধরনের অপরাধের মোকাবিলা করছেন। পুলিশ নিশ্চিতভাবে এই অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোরতম পদক্ষেপ গ্রহণ করবে।” ঘটনার গুরুত্ব বিচার করে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

এই মুহূর্তে

আরও পড়ুন