অবসরপ্রাপ্ত লক্ষ লক্ষ প্রবীণ কর্মচারীর দীর্ঘদিনের প্রত্যাশার অবসান ঘটিয়ে অবশেষে কর্মচারী পেনশন স্কিম (EPS-95)-এর অধীনে ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়ে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। আগামী ১৯ নভেম্বর গুজরাটের গিরে EPFO-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) ২৪০তম বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। আর এই বৈঠকেই ন্যূনতম পেনশন বৃদ্ধির প্রস্তাবটি আলোচনার জন্য ওঠার জোরালো সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুনঃ যুবককে আচমকা জড়িয়ে ধরল হনুমান! ভাইরাল ওড়িশার অদ্ভুত কাণ্ডের সিসিটিভি ফুটেজ
বর্তমানে এই স্কিমের আওতায় ন্যূনতম মাসিক পেনশনের পরিমাণ মাত্র ১,০০০ টাকা, যা ২০১৪ সাল থেকে অপরিবর্তিত রয়েছে। বর্তমানের লাগামছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রাস্ফীতির বাজারে এই সামান্য টাকায় জীবনধারণ যে অত্যন্ত দুরূহ, তা বিভিন্ন সময়ে স্বীকার করেছে সংসদীয় কমিটিও। চলতি বছরের শুরুতেই শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি ন্যূনতম মাসিক পেনশন একলাফে বাড়িয়ে ৭,৫০০ টাকা করার জোরদার সুপারিশ করেছিল। যদিও বিগত বাজেটে এই নিয়ে নির্দিষ্ট কোনো ঘোষণা না থাকায় পেনশনভোগীদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল, তবে নতুন এই বৈঠকে বিষয়টি নতুন মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ গলা টিপে রোগীকে খুন? কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার
সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের আসন্ন এই গুরুত্বপূর্ণ বৈঠকে শেষ পর্যন্ত ন্যূনতম পেনশন সরাসরি সাড়ে সাত হাজার টাকা করা হয়, নাকি এর অন্য কোনো অন্তর্বর্তীকালীন বা বর্ধিত রূপের প্রস্তাব অনুমোদিত হয়—সেদিকেই এখন নজর রয়েছে দেশের কোটি কোটি ই পি এফ ও (EPFO) গ্রাহক ও প্রবীণ পেনশনভোগীর।


