Tuesday, 14 April, 2026
14 April
Homeআন্তর্জাতিক নিউজGeo News: আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে পাক সরকারের কোপের মুখে পাকিস্তানি খবরের...

Geo News: আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানিয়ে পাক সরকারের কোপের মুখে পাকিস্তানি খবরের চ্যানেল

ভারতীয় কনটেন্ট পাকিস্তানে সম্প্রচার নিষিদ্ধ। এ বিষয়ে চ্যানেলের কাছ থেকে জবাবদিহি চাওয়া হয়েছে।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

কিংবদন্তি ভারতীয় গায়িকা আশা ভোঁসলেকে নিয়ে প্রতিবেদন দেখানোর পরে পাকিস্তানি শাসকদের কোপে সেই দেশের এক জনপ্রিয় টিভি চ্যানেল। জানা গিয়েছে, আশা ভোঁসলের প্রয়াণে তাঁকে শ্রদ্ধার্ঘ দেওয়ায় পাকিস্তানি চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাকিস্তানের সরকারের জারি করা এক চিঠিতে বলা হয়েছে, ভারতীয় কনটেন্ট পাকিস্তানে সম্প্রচার নিষিদ্ধ। এ বিষয়ে চ্যানেলের কাছ থেকে জবাবদিহি চাওয়া হয়েছে।

গত ১২ এপ্রিল মুম্বইয়ের একটি হাসপাতালে প্রয়াত হন আশা ভোঁসলে। ১৩ এপ্রিল তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। এই আবহে পাকিস্তানের জিও নিউজ প্রতিবেদন চালায় আশা ভোঁসলেকে নিয়ে। আর তাই পাকিস্তান ইলেক্ট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পিইএমআরএ) জিও নিউজকে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে। উল্লেখ্য, ২০১৮ সাল থেকে পাকিস্তানে ভারতীয় কনটেন্ট প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা জারি আছে। পিইএমআরএ জানিয়েছে, আশা ভোঁসলের মৃত্যুর খবর সম্প্রচারের সময় জিও নিউজ ভারতীয় গান ও দৃশ্য সম্প্রচার করে। এই ঘটনা পাকিস্তানের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের লঙ্ঘন।

আরও পড়ুনঃ ভোর পর্যন্ত শুনানি; ১০ দিনের ED হেফাজতে I-PAC ডিরেক্টর

এই ঘটনার পরিপ্রেক্ষিতে জিও নিউজের ব্যবস্থাপনা পরিচালক আজহার আব্বাস এক সোশ্যাল মিডিয়া পোস্টে বলেন, ‘বিশিষ্ট শিল্পীদের নিয়ে প্রতিবেদন করার সময় তাঁদের কাজগুলো স্মরণ করা এবং তাঁদের প্রশংসা করা বরাবরের ঐতিহ্য। আসলে, আশা ভোঁসলের মতো একজন শিল্পীর ক্ষেত্রে তাঁর কালজয়ী এবং স্মরণীয় গানগুলি আরও বেশি করে দেখানো উচিত ছিল। তবুও, পাকিস্তানের ইলেক্ট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক সংস্থা পিইএমএ এটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।’

আরও পড়ুনঃ আমেরিকার কড়া নজর, যে কোন সময় হামলা

প্রসঙ্গত, এই পাকিস্তানেই সম্প্রতি ধুরন্ধর সিনেমা নিয়ে মাতামাতি চরমে উঠেছিল। নিষিদ্ধ থাকা সত্ত্বেও সিনেমার পাইরেটেড সংস্করণ দেখে ফেলেছে কয়েক লাখ পাকিস্তানি। এমনকী ভারতীয় সিনেমার গান বাজতে শোনা যায় পাকিস্তানি বিয়ে বাড়ি থেকে বিভিন্ন অনুষ্ঠানে। সেই সব কিছুই আটকাতে পারে না পাকিস্তান সরকার। তবে আশা ভোঁসলের মতো কিংবদন্তির মৃত্যুর পরে তাদের নিষেধাজ্ঞার থা মনে পড়ে যায়।

এই মুহূর্তে

আরও পড়ুন