নির্বাচন কমিশন বলেছিল কোনও রকম অশান্তি বরদাস্ত নয়। ভোট শুরুর আগে থেকেই শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখতে পুলিশ-প্রশাসন-আমলা সকলকেই বদলে দিয়েছে কমিশন। এসেছে কেন্দ্রীয় বাহিনী। বারবার বলা হয়েছে, কোনও রকম বুথ জ্যাম, ছাপ্পা কিছুই বরদাস্ত করা হবে না। কিন্তু তারপরও দেখা গেল অশান্তি তৈরির চেষ্টায় একাংশ। হাড়োয়া থানার অন্তর্গত কুলটি পঞ্চায়েতের ৭৪ নম্বর বুথের তৃণমূলের পঞ্চায়েত সদস্য রউফ মোল্লাকে গ্রেফতার করল পুলিশ।
আরও পড়ুনঃ পুলিশের আজ অন্য রূপ দেখছে বাংলা! মমতার ভাই কার্তিককে হুঁশিয়ারি কলকাতা পুলিশের
উত্তর ২৪ পরগনা মিনাখাঁ বিধানসভার কুলটি এলাকার ঘটনা। অভিযোগ রাত্রিবেলা এই রউফ মোল্লা ভোটারদের বাড়িতে যাচ্ছিলেন। বলে বেরাচ্ছিলেন, বুধবার যাতে ভোটাররা ভোট দিতে না যান।
এই ঘটনায় মিনাখাঁ বিধানসভার ISF প্রার্থী- প্রতীক মণ্ডল বলেন,”স্থানীয় তৃণমূল নেতা তার দলবল নিয়ে এসে সাধারণ মানুষকে ভোট দিতে বারণ করছে। রাতের অন্ধকারে এবং হুমকি দিচ্ছে । সাধারণ মানুষ যাতে ভোট না দিতে আসে। সাধারণ মানুষ ভোট দিলেই তৃণমূলের হার নিশ্চিত। সেটাই জানতে পেরে সাধারণ মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। যাতে সাধারণ মানুষ ভোট দিতে না যায়।” আজ ভোটের দিন অভিযুক্তকে তুলে নিল পুলিশ।


