Tuesday, 7 April, 2026
7 April
Homeআবহাওয়াRain Forecast: ভ্যাপসা গরমের মাঝেই দুর্যোগের অশনিসংকেত

Rain Forecast: ভ্যাপসা গরমের মাঝেই দুর্যোগের অশনিসংকেত

খানিক স্বস্তির কথা শোনাচ্ছে হাওয়া অফিস।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

দাপট বাড়াচ্ছে গরম। হাসফাঁস করছে বঙ্গবাসী। কিন্তু আপাতত যেন খানিক স্বস্তির কথা শোনাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গজুড়ে চলা অসহ্য ভ্যাপসা গরমের পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল রাজ্যবাসী। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ভোর রাত থেকেই কলকাতা-সহ জেলায় জেলায় শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, রবিবার থেকেই রাজ্যে বৃষ্টির দাপট আরও বাড়বে। আগামী সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির তীব্রতা সবথেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আজ রবিবার থেকে আবহাওয়ার পরিবর্তন। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার ও বুধবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

আজ রবিবার থেকে আগামী বৃহস্পতিবার দু’দফায় বৃষ্টি হবে। আজ রবিবার ও কাল সোমবার বজ্রবিদ্যুৎ-সহ স্থানীয়ভাবে দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুনঃ ভয়াবহ দুর্ঘটনার মুখে শীতলকুচির বিজেপি প্রার্থী

মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়বে। কালবৈশাখী শিলাবৃষ্টি সম্ভাবনা থাকবে। তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমে যাবে।

সোমবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া। মঙ্গলবার কালবৈশাখীর পরিস্থিতি থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলাতে।

বুধবার কালবৈশাখীর মুহূর্ত পরিস্থিতি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদীয়া জেলাতে।

আরও পড়ুনঃ আজ কোচবিহারে মোদী; পালাবদলের অঙ্ক কষছে বিজেপি

উত্তরবঙ্গে আজ দার্জিলিং-সহ উপরের পাঁচ জেলায় বৃষ্টি।  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কাল সোমবার থেকে বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার দমকা ঝোড়ো বাতাস থাকবে। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দুর্যোগের পরিস্থিতি থাকবে মঙ্গলবার এবং বুধবার। মঙ্গলবার ওপরের দিকের পাঁচ জেলা এবং বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই কালবৈশাখী শিলাবৃষ্টি-সহ দুর্যোগের আশঙ্কা।

এই মুহূর্তে

আরও পড়ুন