Thursday, 21 May, 2026
21 May
HomeকলকাতাWB: জুন থেকেই চালু পরিষেবা, পিঙ্ক কার্ড দেওয়া হবে মহিলাদের

WB: জুন থেকেই চালু পরিষেবা, পিঙ্ক কার্ড দেওয়া হবে মহিলাদের

কার্ড বাসে দেখালে শূন্য টাকার টিকিট ইস্যু করবে কন্ডাক্টর।

অনেক কম খরচে ভিডিও এডিটিং, ফটো এডিটিং, ব্যানার ডিজাইনিং, ওয়েবসাইট ডিজাইনিং এবং মার্কেটিং এর সমস্ত রকম সার্ভিস পান আমাদের থেকে। আমাদের (বঙ্গবার্তার) উদ্যোগ - BB Tech Support. যোগাযোগ - +91 9836137343.

বিজেপি শাসিত বাংলায় মহিলাদের সরকারি বাসে ভ্রমণ হতে চলেছে সম্পূর্ণ বিনামূল্যে। রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে, জুন মাস থেকে সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা। তার জন্য পরিকল্পনা শুরু হয়েছে এখন থেকেই। জানা যাচ্ছে, ফ্রিতে যাতায়াতের জন্য সরকারের তরফে বিশেষ একটি কার্ড দেওয়া হবে মহিলাদের। ঠিক করা হয়েছে, একটি পিঙ্ক কার্ড দেওয়া হবে সরকারের তরফে। সেই কার্ড বাসে দেখালে শূন্য টাকার টিকিট ইস্যু করবে কন্ডাক্টর।

আরও পড়ুনঃ অনুপ্রবেশকারীদের রাজ্য ছাড়া করার প্রক্রিয়া শুরু, রাজ্যে লাগু CAA

নবান্ন সূত্রে পাওয়া খবর অনুযায়ী, সরকারি বাসে মহিলাদের ফ্রিতে যাতায়াতের পরিষেবা কার্যকর করার জন্য বিস্তারিত গাইডলাইন তৈরি করছে পরিবহন দফতর। ইতিমধ্যেই নবান্নে জমা পড়েছে বেশ কিছু পরিকল্পনা। পাশাপাশি পরিবহন দফতরের তরফে সরকারি বাসে সমীক্ষাও করা হয়েছে। কত সংখ্যক মহিলা প্রতিদিন সরকারি বাসে যাতায়াত করেন, গোটা রাজ্যে এই সংখ্যাটা কত, এসব বিষয়ে সমস্ত তথ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ শশী থেকে কলতান, নিজের বুথেই ল্যাজেগোবরে হেভিওয়েটরা

জানা গিয়েছে, কলকাতা শহরে দিনে প্রায় ১ লক্ষ ৮০ হাজার মহিলা সরকারি বাসে ওঠেন। গোটা রাজ্যে সংখ্যাটা ৪ লক্ষ প্রায়। তবে পরিষেবা চালু হলে যাত্রী সংখ্যা আরও ১ লক্ষ মতো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তাই সেইমতো প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে পিঙ্ক কার্ড কোথা থেকে বিলি করা হবে তা এখনও ঠিক করা হয়নি। যদিও মনে করা হচ্ছে, বিডিও, এসডিও অফিস, পুরসভা থেকে বিলি করা হতে পারে এই কার্ড।

১ জুন থেকেই সরকারি বাসে ফ্রিতে যাতায়াত করতে পারবেন মহিলারা। তার জন্য এ রাজ্যের বাসিন্দা হতে হবে। এ বিষয়ে প্রয়োজনীয় পরিকল্পনাও নেওয়া হচ্ছে বলে খবর।

 

এই মুহূর্তে

আরও পড়ুন